নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর,: নিখোঁজ প্রিসাইডিং অফিসারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। জানা গিয়েছে, গত ১৪ মে পঞ্চায়েত নির্বাচনের ভোট পরিচালনা করতে ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার হিসেবে যোগ দেন করণদিঘীর রহটপুর হাই মাদ্রাসার ইংরাজির শিক্ষক রাজকুমার রায়। ভোটের দিন রাত আটটা থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরে নিখোঁজ ওই প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত মৃতদেহ রায়গঞ্জের সোনাডাঙি এলাকার রেললাইনের ধারে উদ্ধার হয়। রাতেই তাঁর পরিবারের লোকজন রায়গঞ্জ জেলা হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।পরিবারের অভিযোগ, রাজকুমার রায়কে খুন করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news