Breaking News
Home / TRENDING / ভোটে হিংসার রিপোর্ট তলব অমিত শাহের

ভোটে হিংসার রিপোর্ট তলব অমিত শাহের

নীল বণিক :

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র থেকে রিপোর্ট নিলেন অমিত শাহ। সোমবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেই বৈঠক শেষেই দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এ রাজ্যের বিষয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনায় বসেন। সূত্রের খবর দুজনের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নির্বাচনের আগে ও পরে দলের কতজন কর্মী প্রাণ হারিয়েছেন তার বিস্তারিত রিপোর্ট নেন অমিত শাহ। ঘরছাড়া কর্মীদের খোঁজ খবরও নেন তিনি। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সামনে অমিত শাহ আক্ষেপের সুরে বলেন, আমার আমলে রাজ্যে ২০ জন বিজেপি কর্মী প্রাণ হারাল। কিন্তু আমি কিছু করতে পারলাম না। দলের সমস্ত ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে রাজ্য বিজেপি নির্দেশ দেন অমিত শাহ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *