নিজস্ব সংবাদদাতা, উঃ দিনাজপুর,
১৬ মে উত্তর দিনাজপুর জেলার ৭৩ টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুথগুলিতে ভোটকর্মী থাকলেও কোথাও ভোটারদের দেখা মেলেনি। বৃষ্টির কারনে আবার অনেক বুথে ভোটকর্মীরাও সময়মতো পৌঁছাতে পারেননি। বৃষ্টির প্রভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হয়েছে।ব্লক অনুযায়ী যেসব বুথে পুনর্নির্বাচন হচ্ছে সেগুলি হল রায়গঞ্জ ব্লকে ২৮ টি বুথে, চোপড়া ব্লকে ১০ টি, ইসলামপুর ব্লকে ৩ টি, করনদিঘী ব্লকে ১ টি, গোয়ালপোখর-২ ব্লকে ৮ টি, ইয়াহার ব্লকে ১০ টি, গোয়ালপোখর-২ ব্লকে ১০ টি এবং হেমতাবাদ ব্লকে ৩ টি বুথে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news