নিজস্ব সংবাদদাতা :
রাতের অন্ধকারে মাঠে বসে বোমা বাঁধার সময়ে বিস্ফোরণে আহত হল ২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উলুবেড়িয়ার ডোমপাড়ায়। জানা গিয়েছে, সোমবার ভোট মিটে যাওয়ার পরে দীপ সিংহ ও প্রদীপ মন্ডল নামের দুই যুবক রাতের অন্ধকারে ডোমপাড়ার কাছে একটি মাঠে বসে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হলে দুজনেই ঝলসে যায়। মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা মাঠে আহত দুজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news