নিজস্ব সংবাদদাতা, মালদা, :
ভোট পরবর্তী হিংসা অব্যাহত মালদায়। দুই কংগ্রেস নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের ৩নম্বর আসনের বরকল এলাকায়। কংগ্রেসের দুই নেতা শিউলী বিবি ও ফারজান আলী ভোট শেষে বাড়ি ঢোকার পরই, হঠাৎ বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু করে। তাঁরা আতঙ্কে কোনও রকমে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর বাড়িতে অস্ত্র হাতে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তারা আরও জানান তাদের পরিবারের লোক কংগ্রেসী পরিবার। বরাবর কংগ্রেসের হয়ে ভোট করে আসছেন। এবারও তার ব্যতিক্রম ছিল না। অভিযোগে তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর চালায়।মঙ্গলবার সকালে ওই পরিবারের পক্ষ থেকে মালদা থানায় অভিযোগ দায়ের করে। তবে এখনও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে তাদের অভিযোগ। যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি জাহাঙ্গির আলম জানান, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এটা মিথ্যা অভিযোগ। কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে সাধারন মানুষ এই ঘটনা ঘটিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news