নিজস্ব সংবাদদাতা
পশ্চিম বঙ্গের পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মোদি বলেন মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পর্যন্ত গণতন্ত্রের স্বতঃস্ফুর্ত মনোভাব চোখে পড়েনি। ভোটের হিংসায় শুধু শাসক দলের সমর্থক ছাড়া অন্য সব দলেরই ক্ষতি হয়েছে । বাংলার মাটিতে এধরনের আচরণ লজ্জাজনক বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রাজনৈতিক মতানৈক্যের উর্দ্ধে উঠে সাধারন মানুষ এবং বিদ্বজনদের গণতান্ত্রিক মনোভাব গড়ে তুলতে এগিয়ে আসা উচিত ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news