নিজস্ব সংবাদদাতা, বারাকপুর, :
সোমবারের পঞ্চায়েত নির্বাচনের কাজ সেরে ফিরে জগদ্দল থানার ভিতরেই থানার সাব ইন্সপেক্টর অরিন্দম কুন্ডুর মৃতদেহ উদ্ধার হয়েছে। নিজের পুলিশ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। সোমবার গভীর রাতেই তার সহকর্মীরা তার ঝুলন্ত দেহ পুলিশ কোয়ার্টারে দেখতে পেয়ে উদ্ধার করে । কি কারনে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয় জগদ্দল থানার পুলিশ আধিকারিকদের কাছে । বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নেন এস আই অরিন্দম। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে । তারা দমদমে থাকেন। স্ত্রীর সঙ্গে সাংসারিক কারনে মাঝেমাঝেই অশান্তি হত বলে জানা গিয়েছে । তবে শুধু পারিবারিক সমস্যা না কর্মক্ষেত্রেও সহকর্মীদের সঙ্গেও তার সমস্যা তৈরী হয়েছিল তা স্পষ্ট হয়নি । জগদ্দল থানার পুলিশ এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেনি । মঙ্গলবার ওই পুলিশ অফিসারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাকপুর মর্গে পাঠানো হয়েছে । সাব ইন্সপেক্টর অরিন্দম কুন্ডুর এই অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মৃতের পরিবারের আত্মীয়েরা ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news