Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / কবির প্রলাপ! ‘জেন্ডারলেস পৃথিবীর দর্শন’

কবির প্রলাপ! ‘জেন্ডারলেস পৃথিবীর দর্শন’

 সৈকত ঘোষ

 

জেন্ডারলেস পৃথিবীর দর্শন

সিঁড়ি ভাঙা অঙ্কগুলো ফ্যাকাসে বেগুনি কিংবা লাল। লালচে সকাল পেরিয়ে নেশাবন্ধনী, আগুন ছুঁয়েছে অসম নীলাচল। জানলায় বিমূর্ত কন্টিনিউয়াস। আমি সমুদ্র খুঁজেছি। সেলুলয়েডে চোখের নুন। যেটুকু তোমার ভাস্কর্য, যেটুকু উজান
দু-এক দানা চিনি আপাত মিছিল থেকে খুঁটে নেয় হাইব্রিড শিরোনাম
#
আমি রোদ চিনেছি,
সম্পর্ক চিনেছে সন্ত্রাস!
সিনেমার মতো চমকে ফ্রেম বদলে যায়
জীবনের চোখে মহাভারতের মিথ
#
আমি খাজুরাহো দেখেছি গুগলড্রাইভে,
কান্না লুকিয়েছে যুবতী হার্ডডিস্ক
#
এসব সন্ধে আসলে হলুদের অভিমান
হলুদ মনে শিকারি হেমন্ত
শিরোনামে উঠে আসেন আর্য দেবতা
#
তুমি তো অন্ধকার নয়,
আলোর শহরে বোতাম খোলা হেডিং
#
হে মাধুকরী,
তোলপাড় হেমন্ত
চিরহরিৎ প্রেম আঁচল বিছিয়ে দেবে
আমি শাহেনশা, আমি অজাতশত্রু
আরম্ভের পর ফ্রিকোয়েন্সি বদলে নেবে নগরকীর্তন,
বিন্দু বিন্দু বহুবচন, আগলে রাখা পথ
ভারি হয়ে আসা সূর্য বেলুচিস্তান থেকে
জন্ম দেবে ঐতিহাসিক মাছরাঙা…
#
তুমি কি জানো কীভাবে আলো গিলে নিলে
স্নায়ু থেকে জন্ম নেয় কবিতা,
কীভাবে ভিসুভিয়াস খুলে দেয় নিজের পাকস্থলী?
#
এভাবে প্রেম কোনওদিন সন্ন্যাস নিতে পারে?
এভাবে তো সর্বনাম শুষে নেয় লীনতাপ…
দলমত নির্বিশেষে সমস্ত রোদ্দুর তোমাকে ভোকাবুলারি দিয়ে যাবে
#
তুমি কথায় আদিরসে ফুটিয়ে দেবে কোমলগান্ধার
তুমি শিখিয়ে দেবে পাখিরাও কতটা প্রেমিক
#
এসব কথা শ্রীরাধা জানে।
ঋতু ছোঁয়ালে বেজে ওঠে বাঁশি।
আমি চুমুকে অনন্ত যৌবন খুঁজে পাই।
হেসে ওঠে ভুবনডাঙার মাঠ।
তুমি ক্যাটালিস্ট,
তুমি অবিরত মাটির সহজপাঠ।
#
যেভাবে দাঁড়িয়ে থাকে বিস্ময়,
যেভাবে সূর্যের আইশ্যাডো নির্মাণ করে তোমার মেখলা চাদর, আমি প্রেম খুঁজে পাই
বাসের পাদানিতে বেওয়ারিশ শহর।
#
এভাবে প্রথম আলাপে শরীর আনতে নেই,
এভাবে হঠাৎ নিভিয়ে দিতে নেই কারুকাজ।
#
যে ফুল ফুটিয়েছে শরীর,
অফুরন্ত সম্ভাবনায় সেই তো ঈশ্বর।
সেই তো ভাইরাস, প্রেমের।
#
আমি ছিটকিনি খুলে দিই, ভুলে যাই নাম।
মুখোমুখি মৃত্যু ও ঈশ্বর।
তোমার স্তনের কাছে চাঁদ জ্বলে ওঠে।
#
আমি ভালোবাসার পাটিগণিতে খাজুরাহো খুঁজে পাই

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *