নিজস্ব সংবাদদাতা।
বুলবুল (Bulbul) ঘূর্ণিঝড়ের বিধ্বংসী চেহারা চাক্ষুষ করেছে উপকূলবর্তী এলাকার সুন্দরবনবাসী। সুন্দরবন লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ঝড়ের প্রতিষেধক হিসেবে বেশকিছু পদক্ষেপ নিল জয়হিন্দ বাহিনী। জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব ঘোষের উদ্যোগে ঝড়ের পূর্ববর্তী ও পরবর্তী ২৪ ঘন্টার জন্য ব্যবস্থা করা হল পর্যাপ্ত চিকিৎসক দল, অ্যাম্বুলেন্স ও পানীয় জলের। এর আগে ২০০৯ সালে আয়লা ঘূর্ণিঝড়ের করুন পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ গোটা সুন্দরবনবাসীর (Sunderban)। চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পানীয় জলের জন্য ব্যাপক হাহাকার দেখা দিয়েছিল সেই সময়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জয়হিন্দ বাহিনী এই আয়োজন করেছে বলে জানিয়েছেন পল্লব।
দক্ষিণ ২৪ পরগনা জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেবামূলক কাজের অনুপ্রেরণা ও জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর নির্দেশে আমি এই আয়োজন করেছি। ঘরে কনসিল পরিস্থিতি যাতে জেলার মানুষ চিকিৎসা জলের অভাবে মারা না যান সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news