Breaking News
Home / রাজনীতি (page 578)

রাজনীতি

রামনবমীর পর হনুমান জয়ন্তী : রাজ্য পুলিশের ডাবল ট্রাবল

নীল বণিক রামনবমীর ধকল কাটতে না কাটতেই হনুমান জয়ন্তীর ফাঁড়া রাজ্য পুলিশের। নবান্নের নির্দেশে হনুমান জয়ন্তীর দিনে হিন্দু সংগঠন গুলির উপর কড়া নজর রাখতে হবে। তাতেই কলকাতা পুলিশের গোয়েন্দাদের ঘাম ছুটছে। রামনবমীর দিন মোটের উপর শান্ত ছিল কলকাতা। তবে আসানসোল, পুরুলিয়া, খড়গপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় রামনবমীর দিন …

আরও পড়ুন »

হনুমান মূর্তি নষ্ট, রণক্ষেত্র বিহারের নওদা

নিজস্ব সংবাদদাতা: হনুমান জয়ন্তীর আগেই গোষ্ঠী দ্বন্দ্বে অগ্নিগর্ভ বিহারের নওদা। শুক্রবার নওদার একটি হনুমান মূর্তিকে নষ্ট করে দেয় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সাংবাদিকদের ওপর চড়াও হয় একদল বিক্ষোভকার ভাঙচুর করা হয় ক্যামেরা ও মাইক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূণ্যে গুলি ছোঁড়ে পুলিশ। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।   …

আরও পড়ুন »

আসানসোলে কেন্দ্রের প্রতিনিধি দল, যাবেন শাহনওয়াজ, রুপা

ঈষাণিকা ভোরাই এবার আসানসোলের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। এছাড়াও দলে থাকবেন বিজেপি সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়। কাল বা পরশু আসানসোলে যাবে এই প্রতিনিধিদল। এদিকে আসানসোল কাণ্ডের আজ ৪ দিন কেটে গেছে। এলাকার থমথমে ভাব থাকলেও আগের থেকে অনেকটাই …

আরও পড়ুন »

আইএসআই চর ধৃত

নিজস্ব সংবাদদাতা: অমৃতসর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পঞ্জাবের স্পেশাল অপারেশন সেল এবং সেনার সাহায্যে ওই গুপ্তচরকে গ্রেফতার করা হয়। তাঁর নাম রবি কুমার বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতের কাছ থেকে সেনার গাড়ির ছবি, ম্যাপ ও বেশ কিছু বিতর্কিত জায়গার ছবি পাওয়া গিয়েছে।সাত …

আরও পড়ুন »

রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী

নীল বণিক: শনিবার রাজ্য জুড়ে হনুমান জয়ন্তী পালন করবে বজরং দল সহ বিশ্বহিন্দু পরিষদ।।কলকাতার মোট ২২ টি মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হবে। সকাল থেকে হোম যজ্ঞের মধ্যে দিয়ে শুরু হবে হনুমান জয়ন্তী পালন। অযোধ্যায় রামমন্দির তৈরির বাধা কাটাতে সন্ধ্যেয় হনুমান মন্দিরগুলিতে বিশেষ পূজার ব্যাবস্থা করেছে রাজ্য বিশ্বহিন্দু পরিষদ। দক্ষিণবঙ্গের …

আরও পড়ুন »

বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে : চন্দ্রবাবু

নিজস্ব সংবাদদাতা অন্ধ্র প্রদেশকে বিশেষ রাজ্য ঘোষণা করা নিয়ে বিজেপি-টিডিপি সম্পর্কের তিক্ততা বেড়েই চলেছে। এদিন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু বলেন বিজেপি র সঙ্গে জোট করে টিডিপির ক্ষতিই হয়েছে। জোট না হলে টিডিপি আরও 15টি আসন পেত। তিনি আরও বলেন, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয় রাজ্যের উন্নয়নের জন্যই বিজেপির সঙ্গে জোট করা …

আরও পড়ুন »

প্রথা ভাঙলেন নির্বাচন কমিশনার

নীল বণিক চিরাচরিত প্রথা ভাঙলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। ভোটের চুড়ান্ত দিনক্ষণ ঠিক হওয়ার আগে কমিশনের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকার রেওয়াজ আছে। এবারের পঞ্চায়েত ভোটেও তার ব্যতিক্রম ঘটেনি। অতীতের সব সর্বদলীয় বৈঠকেই রাজনৈতিক দলগুলির সঙ্গে ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে আশ্চর্য্যজনকভাবে …

আরও পড়ুন »

জাভরেকরের পদত্যাগের দাবি কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা: সিবিএসই’র উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের প্রশ্নফাঁস কাণ্ডে প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরের ইস্তফা দাবি করল কংগ্রেস। একইসঙ্গে, সিবিএসইর চেয়ারম্যান অনিতা করওয়াল। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন অনিতা করওয়াল এবং প্রকাশ জাভরেকরের অপসারণ না হলে প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।এদিকে, দোষীদের চিহ্নিত করে নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা …

আরও পড়ুন »

কোথায় লুকানো মমতার ৫০০-১০০০ টাকার নোট! তাজা বোমা অরুণাভর

দীপান্বিতা সাধুখাঁঃ শোভনকে কেন শাস্তি দিতে পারলেন না মমতা? মিলিটারির ভয়ে কেন সারারাত বেরোতে পারলেন না নবান্ন থেকে? কোথায় লুকোন মমতার ৫০০-১০০০ টাকার নোট? পঞ্চায়েতের আগে, দেশ জুড়ে বিরোধী জোট তৈরির আবহের মধ্যে আবার বোমা ফাটালেন অরুণাভ ঘোষ। ঠিক কি বললেন, দেখুন ভিডিয়ো। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

এসসি এসটি অ্যাক্ট সংশোধনে রিভিউ পিটিশন কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা: এসসি এসটি অ্যাক্ট (অত্যাচার বিরোধী) সংশোধন করতে রিভিউ পিটিশন দাখিল করবে কেন্দ্র। বৃহস্পতিবার এক সাংবাদইক সম্মেলনে এ কথা জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । তিনি বলেন কয়েকদিন আগে এসসি এসটি অ্যাক্ট (অত্যাচার বিরোধী) নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মাথায় রেখেই নতুন করে আইন তৈরি করা হবে। সেজন্য তিনি তাঁর …

আরও পড়ুন »

হেস্টিং জুটমিলে সিবিআই হানা

প্রসেনজিত ধর: আর্থিক কেলেঙ্কারীর অভিযোগ রিষড়ার হেস্টিং জুটমিলের বিরুদ্ধে। ব্যাঙ্ক থেকে একশো কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় হেস্টিং জুটমিলে বৃহস্পতিবার সকালে তল্লাশি চালায় সিবিআই। এদিন সিবিআইয়ের চারজনের দল জুট মিলে গিয়ে ফাইল ও পাশবই খতিয়ে দেখে। প্রায় ঘন্টা চারেক সিবিআই আধিকারিকেরা পুরো জুটমিল ঘুরে দেখে ও বেশ কয়েকজন …

আরও পড়ুন »

কুড়িটি স্কুলের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করলেন সাংসদ সচিন

নিজস্ব সংবাদদাতা: মনোনীত রাজ্যসভা প্রার্থী ও কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্দুলকর দেশের 20টি স্কুলের উন্নয়নের জন্য 7.4 কোটি টাকা বরাদ্দ করলেন । সচিন এমপিল্যাডের থেকেই এই টাকা বরাদ্দ করেছেন । বৃহস্পতিবার এই প্রজেক্টে অন্তর্ভুক্ত একটি স্কুলে যান সচিন । সচিন সেই সাংসদদের মধ্যে একজন যিনি নিয়মিতভাবে এমপিল্যাডের টাকা সামাজিক কাজে ব্যবহার …

আরও পড়ুন »

পাকিস্তানের মাটিতে ছ বছর পর মালালা

নিজস্ব সংবাদদাতা: দেশে ফিরতে চান এ কথা বার বার বলেছেন। কথায়-আলাপচারিতায় যখনই উঠে এসেছে তাঁর পুরোন খুশহাল স্কুল, বান্ধবীদের প্রসঙ্গ তখনই আনমনা হয়ে উঠেছেন মালালা ইউসুফজাই। লন্ডনে তিনি সুরক্ষিত কিনতু তবুও নিজের দেশ পাকিস্তানে কবে ফিরতে পারবেন, সেই প্রশ্ন করেছেন । অবশেষে, দীর্ঘ 6বছর পর সেই প্রশ্নের উত্তর এল। পাকিস্তানে …

আরও পড়ুন »

রানিগঞ্জ: সরকার না পারছে ঢাকতে, না পারছে ফেলতে

নিজস্ব সংবাদদাতা: রামনবমী কে কেন্দ্র করে নতুন করে সম্মুখ সমরে কেন্দ্র-রাজ্য। এবার তার সঙ্গে জুড়ে গেল রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ। কেন্দ্র সরকার রানিগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় আধাসামরিক বাহিনী পাঠানোর কথা বলেছে, তা প্রত্যাখ্যান করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে।এলাকা এখন শান্ত রয়েছে। এদিকে এলাকা …

আরও পড়ুন »

রানিগঞ্জ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

নীল বণিক: রানিগঞ্জে হিংসা কবলিত স্থান পরিদর্শন করতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্রের খবর চলতি সপ্তাহে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল রানিগঞ্জ পরিদর্শনে যেতে পারেন। প্রতিনিধি দলে কেন্দ্রীয় সরকারের চার মন্ত্রী থাকতে পারেন। তবে শুধু রানিগঞ্জ নয়। রামনবমীকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছিল উত্তরচব্বিশ পরগনার কাঁকিনাড়া ও পুরুলিয়ায়। সেখানেও কেন্দ্রীয় সরকারের …

আরও পড়ুন »

আসআনসোলে 144 ধারা জারি, নামল র‍্যাফ

নিজস্ব সংবাদদাতা গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত আসানসোলে 144 ধারা জারি করা হল। এলাকায় শান্তি বজায় রাখতে র্য়াফ মোতায়েন করা হয়েছে। এদিন সকালেই রাজ্য সরকারের থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে ঘটনার কড়া নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এধরনের ঘটনা সরকার সহ্য করবে না। দোষীদের চিহ্নিত করে শাস্তি …

আরও পড়ুন »