নিজস্ব সংবাদদাতা:
এসসি এসটি অ্যাক্ট (অত্যাচার বিরোধী) সংশোধন করতে রিভিউ পিটিশন দাখিল করবে কেন্দ্র। বৃহস্পতিবার এক সাংবাদইক সম্মেলনে এ কথা জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । তিনি বলেন কয়েকদিন আগে এসসি এসটি অ্যাক্ট (অত্যাচার বিরোধী) নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মাথায় রেখেই নতুন করে আইন তৈরি করা হবে। সেজন্য তিনি তাঁর মন্ত্রকের আধিকারিকদের রিভিউ ও ফলো আপ পিটিশন ফাইল করতে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। প্রসঙ্গত, দেশজুড়ে এসসি এসটি অ্যাক্টের অপব্যবহার রুখতে কড়া নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট। নির্দেশিকায় ‘আগাম জামিন’-কে অন্তর্ভূক্ত করেছে দেশের সর্বোচ্চ আদালত। জানানো হয়েছে এই সংক্রান্ত মামালায় কোনওভাবেই প্রাথমিক তদন্ত ছাড়া গ্রেফতার করা যাবে না অভিযুক্তকে। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, এক্ষেত্রে ‘অটোমেটিক অ্যারেস্ট’ করা যাবে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news