Breaking News
Home / TRENDING / আসানসোলে কেন্দ্রের প্রতিনিধি দল, যাবেন শাহনওয়াজ, রুপা

আসানসোলে কেন্দ্রের প্রতিনিধি দল, যাবেন শাহনওয়াজ, রুপা

ঈষাণিকা ভোরাই

এবার আসানসোলের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। এছাড়াও দলে থাকবেন বিজেপি সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়। কাল বা পরশু আসানসোলে যাবে এই প্রতিনিধিদল। এদিকে আসানসোল কাণ্ডের আজ ৪ দিন কেটে গেছে। এলাকার থমথমে ভাব থাকলেও আগের থেকে অনেকটাই স্বাভাবিকের দিকে যাচ্ছে। যদিও এলাকায় নতুন করে যাতে আর অশান্তি না ছড়ায় তারজন্য এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও র‍্যাফ। চলছে রুটমার্চ। এদিকে আসানসোল কান্ডের দায়ভার রাজ্যের উপর চাপিয়েছে বিজেপি সরকার। বিজেপির অভিযোগ আসানসোল কাণ্ডে রাজ্য নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আসানসোলে যাওয়ার অনুমতি দেবে কিনা প্রশাসন, তা সময় বলবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *