নিজস্ব সংবাদদাতা:
অমৃতসর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পঞ্জাবের স্পেশাল অপারেশন সেল এবং সেনার সাহায্যে ওই গুপ্তচরকে গ্রেফতার করা হয়। তাঁর নাম রবি কুমার বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতের কাছ থেকে সেনার গাড়ির ছবি, ম্যাপ ও বেশ কিছু বিতর্কিত জায়গার ছবি পাওয়া গিয়েছে।সাত মাস আগে রবিকে আইএসআইতে নিয়োগ করা হয়। তাঁর অ্যাকাউন্টে দুবাই মারফত টাকা আসত বলে জানতে পেরেছে গোয়েন্দারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news