Breaking News
Home / TRENDING / রানিগঞ্জ: সরকার না পারছে ঢাকতে, না পারছে ফেলতে

রানিগঞ্জ: সরকার না পারছে ঢাকতে, না পারছে ফেলতে

নিজস্ব সংবাদদাতা:

রামনবমী কে কেন্দ্র করে নতুন করে সম্মুখ সমরে কেন্দ্র-রাজ্য। এবার তার সঙ্গে জুড়ে গেল রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ। কেন্দ্র সরকার রানিগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় আধাসামরিক বাহিনী পাঠানোর কথা বলেছে, তা প্রত্যাখ্যান করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে।এলাকা এখন শান্ত রয়েছে। এদিকে এলাকা শান্ত রয়েছে এই খবর পেয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী দুর্গাপুর যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সূত্রের খবর বুধবার বেলায় রাজভবন থেকে নবান্ন কে জানানো হয় যে রাজ্যপাল দুর্গাপুরে যেতে ইচ্ছুক। সেখানে তিনি রানিগঞ্জের ঘটনায় আহত ডিসি সদর অরিন্দম দত্ত চৌধুরীকে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন । পাশাপাশি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে নবান্নর তরফে জানানো হয় রাজ্যপালের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা যাবে না । নবান্নের তরফে আরও জানানো হয়েছে রানিগঞ্জে পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যপালকে ওই এলাকায় এখনই না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল রাজ্যের এই অসহযোগিতায় অত্যন্ত হতাশ। তাই বৃহস্পতিবার তাঁর দিল্লি সফর তিনি বাতিল করেছেন বলে খবর। রানিগঞ্জের আহত পুলিশ কর্মীদের দেখতে ফের রাজ্যপাল দূর্গাপুরে যাবেন বলে সূত্রের খবর। এদিকে দিনের শেষে খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আধিকারিককে সেখানে পাঠানো হচ্ছে। পাঠানো হচ্ছে রাজ্য ও কলকাতা পুলিশের বিশেষ বাহিনীকেও। এখন প্রশ্ন উঠছে যে সরকার এর আগেই কেন্দ্রকে জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তারা পরিস্থিতি প্রতিকুল বলে রাজ্যপালকে এলাকায় যেতে নিষেধ করছে। তারাই আবার নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে এসব করে কি কোনো কিছুকে আড়াল করতে চাইছে সরকার? প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *