নীল বণিক
চিরাচরিত প্রথা ভাঙলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। ভোটের চুড়ান্ত দিনক্ষণ ঠিক হওয়ার আগে কমিশনের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকার রেওয়াজ আছে। এবারের পঞ্চায়েত ভোটেও তার ব্যতিক্রম ঘটেনি। অতীতের সব সর্বদলীয় বৈঠকেই রাজনৈতিক দলগুলির সঙ্গে ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে আশ্চর্য্যজনকভাবে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট নিয়ে কোন আলোচনাই করেননি রাজ্য নির্বাচন কমিশনার। ফলে বিজেপি বাম, কংগ্রেসের তোপের মুখে পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং।একই পথে হাঁটলেন রাজ্যে র শাসক দলের নেতা ও সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সীও। তিনিও রাজ্যের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ সাংবাদিকদের জানাতে চাননি। তবে অতীতে সর্বদলীয় বৈঠক শেষ করে কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হত। সেখানেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণের আভাস মিলত। তবে এবারে সর্বদলীয় বৈঠকের পর কোনও সাংবাদিক বৈঠক করলেন না নির্বাচন কমিশনার।এমনকি এদিন নির্বাচন কমিশনের অফিস চত্বরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তব্যরত সাংবাদিকদের নির্বাচন কমিশনের মূল গেটের বাইরে পুলিশ দিয়ে আটকানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news