প্রসেনজিত ধর:
আর্থিক কেলেঙ্কারীর অভিযোগ রিষড়ার হেস্টিং জুটমিলের বিরুদ্ধে। ব্যাঙ্ক থেকে একশো কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় হেস্টিং জুটমিলে বৃহস্পতিবার সকালে তল্লাশি চালায় সিবিআই। এদিন সিবিআইয়ের চারজনের দল জুট মিলে গিয়ে ফাইল ও পাশবই খতিয়ে দেখে। প্রায় ঘন্টা চারেক সিবিআই আধিকারিকেরা পুরো জুটমিল ঘুরে দেখে ও বেশ কয়েকজন আধিকারিকদের সঙ্গে কথা বলে। সিবিআইয়ের সূত্রে খবর, জুটমিল আধিকারিকদের কলকাতায় এসে দেখা করতে বলেছে সিবিআই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news