নিজস্ব সংবাদদাতা:
দেশে ফিরতে চান এ কথা বার বার বলেছেন। কথায়-আলাপচারিতায় যখনই উঠে এসেছে তাঁর পুরোন খুশহাল স্কুল, বান্ধবীদের প্রসঙ্গ তখনই আনমনা হয়ে উঠেছেন মালালা ইউসুফজাই। লন্ডনে তিনি সুরক্ষিত কিনতু তবুও নিজের দেশ পাকিস্তানে কবে ফিরতে পারবেন, সেই প্রশ্ন করেছেন । অবশেষে, দীর্ঘ 6বছর পর সেই প্রশ্নের উত্তর এল। পাকিস্তানে ফিরলেন মালালা। বুধবার গভীর রাতে বিশ্বের কনিষ্ঠতম নোবেলজয়ী মালালার বিমান বেনজির ভুট্টো বিমানবন্দরে নামে। 2012 সালে তালিবানদের গুলিতে আহত হয়ে যখন দেশ ছাড়েন তখন মালালা ছিলেন 12 বছরের কিশোরী। আর আজ যিনি দেশে ফিরলেন, তিনি 20 বছরের শান্ত তরুণী। দেশে নারী শিক্ষার উন্নতির জন্য প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসীর সঙ্গে বৈঠক করবেন তিনি । দেখা করবেন সেনা প্রধান কামার জাভেদ বাজবার সঙ্গে। অংশ নেবেন ‘মিট দ্য মালালা’ অনুষ্ঠানে। তবে এখনই নিজের গ্রামে যাবেন কিনা তা জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news