Breaking News
Home / রাজ্য (page 78)

রাজ্য

বিজেপি বিধায়ক খুনে সিবিআই তদন্তের দাবি জানালেন অধীর চৌধুরী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বিজেপি (BJP) বিধায়ক খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Congress)। সোমবার দিল্লি থেকে এক লিখিত বিবৃতি প্রকাশ করে এই দাবি করেন তিনি। অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেছেন, “হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র বাবুর মৃত্যু এবং তার রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না …

আরও পড়ুন »

বিজেপি বিধায়ক খুনে সিবিআই তদন্তের প্রয়োজন নেই, সাফ জানালেন ফিরহাদ হাকিম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। উত্তর দিনাজপুরে বিজেপি (BJP) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) মৃত্যু সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সোমবার সকালে হেমতাবাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বিজেপি বিধায়কের।‌ যখনই তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের এমন …

আরও পড়ুন »

কলকাতা হাইকোর্টে করোনা থাবা : আক্রান্ত ডেপুটি রেজিস্টার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডেপুটি রেজিস্টার অশোক চক্রবর্তী। সোমবার সকালে গিয়েছে তিনি কোডিড পজেটিভ। এমনিতেই গত শুক্রবার থেকে করোনা ভাইরাসের সংক্রমনের কারণে বন্ধ রয়েছে কলকাতা হাইকোর্ট। ওইদিনই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচার বিভাগীয় ও প্রশাসনিক কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত …

আরও পড়ুন »

খাতায়-কলমে তিনি আমাদেরই, চাই সিবিআই, বিধায়ক মৃত্যুতে দাবি সোমেনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) খুনের ঘটনার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। সোমবার সকালে বিজেপি বিধায়কের মৃত্যুর খবর চাউর হতেই তিনি একটি টুইট করেন। তিনি দাবি করেন দেবেন্দ্রনাথ কখনওই বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক হননি। তিনি বাম-কংগ্রেস জোটের …

আরও পড়ুন »

বিজেপি বিধায়ক খুন : মমতাকেই দায়ী করলেন মুকুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “মুখ্যমন্ত্রীর আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপি বিধায়ককে খুন করেছে।” সোমবার সাতসকালে হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃতদেহ হওয়ার পর টুইট করে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হেমতাবাদে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার …

আরও পড়ুন »

হেমতাবাদে বিজেপি বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রহস্যজনকভাবে মৃত্যু হল উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি (BJP) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy)। সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে বিধায়কের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের দাবি, গতকাল রাত ১টা নাগাদ কয়েকজন মোটর বাইক …

আরও পড়ুন »

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে মারা গেলেন হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ। রবিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জীবনের বেশিরভাগ সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন তিনি। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত কয়েক বছরে সংঘের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল …

আরও পড়ুন »

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল, মোট মৃত ৯৫২ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রোজই করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের নতুন রেকর্ড গড়েছে পশ্চিমবাংলা (West Bengal)। রবিবার সন্ধ্যায় রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে বাংলায় মোট করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০ হাজার। শেষ ২৪ ঘন্টায় ২৬ জন মারা গেছেন রাজ্যে …

আরও পড়ুন »

লকডাউনের পর ভক্ত সংখ্যায় নজির গড়ল তিরুমালা, ভেঙ্কটেশর দর্শনে এসেছেন ২.৫ লক্ষ তীর্থযাত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: লকডাউন হওয়ার ৮০ দিন পর ১১ জুন খুলেছে তিরুপতি তিরুমালা ভেঙ্কটেশর মন্দির। এই মন্দির খোলার পর থেকেই এখানে ভক্তের সমাগম দেখা যায়। তিরুপতি তিরুমালা দেবস্থানম (TTD) বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে, এই মন্দিরে এখনও পর্যন্ত ২ লক্ষ ৯৯ হাজার ৫৬২ জন তীর্থযাত্রী অনলাইন ও অফলাইনে বুকিং করেছেন। …

আরও পড়ুন »

বিহারে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ধর্মঘট অব্যাহত থাকল অ্যাম্বুলেন্স কর্মীদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: দু’দিন পরেও বিহারের সমস্তিপুরে ধর্মঘট অব্যাহত থাকল অ্যাম্বুলেন্স কর্মীদের। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য শনিবার ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স কর্মীরা। আজ সমস্তিপুর সদর হাসপাতালে বিক্ষোভ দেখায় ১০২টি অ্যাম্বুলেন্স সংগঠনের কর্মী। তাঁদের দাবি, অ্যাম্বুলেন্স চালক ও কর্মীদের ওপর পুলিশি হেনস্তা বন্ধ করতে হবে।  ঘটনার সূত্রপাত ৯ জুলাই বৃহস্পতিবার, …

আরও পড়ুন »

হিন্দু মন্দির সম্পর্কে বিতর্কিত মন্তব্য, বিএসপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য বিএসপি নেতা সাদ্দাম হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি নেতা মুকেশ লোদী।  শনিবার বিএসপি নেতা তথা কাউন্সিলর সাদ্দাম হুসেন, উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বৃহস্পতিবার এই মন্দির থেকে গ্যাংস্টার বিকাশ দুবেকে গ্রেফতার করা প্রসঙ্গে তিনি এই মন্তব্য …

আরও পড়ুন »

করোনার থেকেও ভয়ঙ্কর ‘অজানা নিউমোনিয়া’ সতর্ক করল চিন, মিথ্যে খবর বলছে কাজাখস্তান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কাজাখস্তানে ‘অজানা এক নিউমোনিয়া’ রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এই অজানা রোগে মৃত্যুর হার কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হারের থেকেও বেশি। এই দাবি জানিয়ে সেদেশে বসবাসকারী মানুষদের সতর্ক করল চিনা দূতাবাস। তবে চিনের এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়ে দিল কাজাখস্তান সরকার।  শনিবার কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, …

আরও পড়ুন »

অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায় যজ্ঞ কলকাতায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গতকাল রাতেই টুইট করে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত। দেশজুড়ে শুরু হয়েছে প্রিয় অভিনেতা আরোগ্য কামনায় প্রার্থনা। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, আপতত অভিনেতা অনেকটাই সুস্থ রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও শাহেনশাহ দ্রুত সুস্থতা কামনায় কলকাতায় হোমযজ্ঞের আয়োজন করলেন তাঁর ভক্তরা। রবিবার ছুটির দিনে উত্তর কলকাতায় শ‍্যামবাজার …

আরও পড়ুন »

কোর্টে হাজির করলে আগের অপরাধগুলির মত ছাড়া পেয়ে যেত বিকাশ, বিতর্কিত মন্তব্য রাহুল সিংহের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কানপুরে আট পুলিশ কর্মীর হত্যা করার পর থেকেই সারা দেশের সংবাদের শিরোনামে উঠে এসেছিল গ্যাংস্টার বিকাশ দুবের (Vivek Dubey) নাম। টানটান উত্তেজনার শেষে মধ্যপ্রদেশের উজ্জয়ীনি থেকে গ্রেফতারের পর কানপুরে ফিরিয়ে আনার পথেই তাঁর এনকাউন্টারের খবরেও দেশের রাজনীতি। তাঁর এনকাউন্টারের (Encounter) আঁচ স্পর্শ করেছে বাংলার রাজনীতিকেও। এনকাউন্টারের সমালোচনা …

আরও পড়ুন »

‘লাভ জিহাদে’র কাহিনী থাকায় সিরিয়াল বন্ধের দাবিতে বিক্ষোভ হিন্দু সংগঠনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: টিভি সিরিয়ালে ‘লাভ জিহাদে’র কাহিনী রয়েছে, তাই ওই সিরিয়ালটি বন্ধ করতে হবে চ্যানেলকে। এই দাবি তুলে আন্দোলনে সরব হল অসমের কিছু হিন্দু সংগঠন।  অসমের স্থানীয় চ্যানেল রেনগনি টিভির একটি সিরিয়ালে হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। এই সম্পর্ক নিয়েই হিন্দু সংগঠনগুলির আপত্তি। সোশ্যাল মিডিয়ায় …

আরও পড়ুন »

সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির জন্য যেখানে কনটেনমেন্ট করা দরকার সেখানে খুলে রাখা হচ্ছে : বিস্ফোরক রাহুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন বেড়ে চলায় আবারও এক সপ্তাহের জন্য কলকাতা সহ জেলার বাছাই করা কন্টেনমেন্ট জোনে লকডাউন ঘোষনা করেছে রাজ্য সরকার। সেই লকডাউন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপি (BJP) নেতা রাহুল সিংহ (Rahul Sinha)। রবিবার উত্তরপাড়ায় এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে …

আরও পড়ুন »