Breaking News
Home / TRENDING / বিহারে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ধর্মঘট অব্যাহত থাকল অ্যাম্বুলেন্স কর্মীদের

বিহারে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ধর্মঘট অব্যাহত থাকল অ্যাম্বুলেন্স কর্মীদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

দু’দিন পরেও বিহারের সমস্তিপুরে ধর্মঘট অব্যাহত থাকল অ্যাম্বুলেন্স কর্মীদের। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য শনিবার ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স কর্মীরা। আজ সমস্তিপুর সদর হাসপাতালে বিক্ষোভ দেখায় ১০২টি অ্যাম্বুলেন্স সংগঠনের কর্মী। তাঁদের দাবি, অ্যাম্বুলেন্স চালক ও কর্মীদের ওপর পুলিশি হেনস্তা বন্ধ করতে হবে। 

ঘটনার সূত্রপাত ৯ জুলাই বৃহস্পতিবার, ওইদিন হাসানপুর থেকে রোগী নিয়ে সমস্তিপুরের দিকে আসছিল একটি অ্যাম্বুলেন্স। সেই সময় পুলিশ অ্যাম্বুলেন্সটিকে মাঝপথে বাধা দেয় এবং দুই অ্যাম্বুলেন্সের কর্মীকে মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনার পর জড়িত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে আন্দোলন করেন অ্যাম্বুলেন্স চালক ও কর্মীরা। স্বাস্থ্য দফতরে এ নিয়ে ডেপুটেশনও জমা দেন অ্যাম্বুলেন্স কর্মীরা। তাতেও ফল না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে তাঁরা। 

অ্যাম্বুলেন্স কর্মীদের এই ধর্মঘটের ফলে সমস্যায় পড়েছেন রোগীরা। অ্যাম্বুলেন্সের অভাবে সময়মতো হাসপাতালে পৌঁছানো যাচ্ছে না রোগীদের। এই সময় বেশিরভাগ রোগীই করোনা সংক্রমণের। ফলে তাঁদেরকে সঠিক সময়ে হাসপাতালে না নিয়ে যেতে পারলে প্রানের ঝুঁকি রয়েছে। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *