চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“মুখ্যমন্ত্রীর আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপি বিধায়ককে খুন করেছে।” সোমবার সাতসকালে হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃতদেহ হওয়ার পর টুইট করে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হেমতাবাদে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই বিজেপি নেতারা নিশানা করেছেন তৃণমূল শিবিরকে। কিন্তু মুকুল স্পষ্টতই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুকুল লিখেছেন, “হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনা আবার স্মরণ করিয়ে দিল বাংলায় কোনও গণতন্ত্র নেই। পূর্ব পরিকল্পিত হত্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাবাহিনী এই কাজ করেছে।” প্রসঙ্গত, মুকুল রায়ের হাত ধরে গত বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবেন্দ্রনাথ রায়। এদিন তার প্রয়াণে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন মুকুল রায়। আরো একটি টুইট করেন তিনি। এখানে মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রাক্তন রেলমন্ত্রী লেখেন, “মমতা দেবী, সিপিএম রাজনৈতিক হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতা ধরে রাখতে পারেনি, আপনিও রাজনৈতিক সহিংসতা চালিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে কখনওই ক্ষমা করবে না।”
Shri Debendra Nath Ray, BJP MLA from Hemtabad was found hanging, chilling reminder that there is no democracy in West Bengal. Pre-planned murder by @mamataofficial’s goons. #DemocracyKillerMamata pic.twitter.com/Ac9AzhZCx2
— Mukul Roy (@MukulR_Official) July 13, 2020
বিধায়ক খুনের ঘটনায় নড়েচড়ে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সকালেই এই ঘটনার প্রতিবাদে টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (J P Nadda)। তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের সন্দেহজনক জঘন্যতম হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও শোচনীয়। এটি গুন্ডা রাজ এবং মমতা সরকারে আইন শৃঙ্খলা ব্যর্থতার কথা বলে। মানুষ ভবিষ্যতে এই ধরনের সরকারকে ক্ষমা করবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।” প্রসঙ্গত, এই ঘটনা প্রকাশ্যে আসার পর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিচালনার সমালোচনা করে কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল কংগ্রেসকেই।
The suspected heinous killing of Debendra Nath Ray, BJP MLA from Hemtabad in West Bengal, is extremely shocking and deplorable. This speaks of the Gunda Raj & failure of law and order in the Mamta govt. People will not forgive such a govt in the future. We strongly condemn this.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 13, 2020
অন্যদিকে দলীয় বিধায়কের মৃত্যুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু লেখার ভাষা খুঁজে পাচ্ছি না। বেশি কিছু লিখতেও চাই না। এর উত্তর আমরা মানুষেকে সঙ্গে নিয়ে দেব । শুধু সময়ের অপেক্ষা।” সঙ্গে একটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন ‘বাংলার লজ্জা মমতা’ বলে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “এ ভাবে কাউকে আত্মহত্যা করতে দেখেছে কেউ! খুন করা হয়েছে দেবেন্দ্রনাথ রায়কে”। তাঁর কথায়, “ওখানকার এক তৃণমূল নেতা এই ঘটনার পিছনে রয়েছে। সে ওখানকার যুব তৃণমূল নেতা। নাম গৌতম পাল। একুশের ভোটের আগে পথের কাঁটা সরাতেই খুন করেছে দেবেন্দ্রনাথ রায়কে”।
Social Media-য় কিছু লেখার ভাষা খুঁজে পাচ্ছিনা • বেশি কিছু লিখতেও চাই না | এর উত্তর আমরা মানুষেকে সঙ্গে নিয়ে দেব | শুধু সময়ের অপেক্ষা #BanglarLojjaMamata #TMchhi https://t.co/qh5E0HLbzr
— Babul Supriyo (@SuPriyoBabul) July 13, 2020
দিলীপ ঘোষ জানিয়েছেন, বিধায়ক খুনের ঘটনা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নোট পাঠাবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news