Breaking News
Home / TRENDING / বিজেপি বিধায়ক খুনে সিবিআই তদন্তের প্রয়োজন নেই, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বিজেপি বিধায়ক খুনে সিবিআই তদন্তের প্রয়োজন নেই, সাফ জানালেন ফিরহাদ হাকিম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তর দিনাজপুরে বিজেপি (BJP) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) মৃত্যু সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সোমবার সকালে হেমতাবাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বিজেপি বিধায়কের।‌ যখনই তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের এমন দাবি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন, “এই ঘটনায় কোনও সিবিআই তদন্তের প্রয়োজন নেই। কারণ এটা একেবারে স্পষ্ট, যে কিভাবে উনি মারা গিয়েছেন। প্রতিটি মানুষ দেখেছে। তবে ঘটনার তদন্ত অবশ্যই হবে।” সেক্ষেত্রে পুলিশ এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

বিজেপি কিছু হলেই তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ করেন পুরমন্ত্রী। রাজ্য পুলিশের ওপরেই বিজেপিকে যে আস্থা রাখতে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, “বিজেপি সবকিছুর মধ্যেই মানুষের থেকে রাজনীতিকে বড় করে দেখে। দেশ তথা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের আবহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে এবং সংক্রমিত হচ্ছে। তা বিজেপির খেয়ালে নেই বরং এসবের মধ্যেও রাজনীতি করে চলেছে। এটাই আসলে বিজেপির আসল রূপ।”

এর পাশাপাশি কলকাতার প্রাক্তন মেয়র জানিয়েছেন, মানুষের সুস্থ ও স্বাভাবিক থাকাটা সবার আগে দেখা উচিত যে কোনও রাজনীতি দলের । কিন্তু বিজেপি তা করে না। তৃণমূল সরকার কিন্তু বরাবরই মানুষের ভাল-মন্দ সুস্থ অসুস্থতা সবকিছু দিকেই নজর রাখে। আসলে আগে মানুষ,পরে রাজনীতি এমনটাই মত ফিরহাদ হাকিম। বিজেপিকে একহাত নিয়ে ফিরহাদ বলেছেন, “আসলে ওরা অর্ধশিক্ষিত কথায় কথায় বলে গরুর দুধে সোনা পাওয়া যায় বা গরুর মূত্র খেলে করোনা দূর হয়ে যায়। এদের কাছ থেকে আর বেশি আশা করা যায় না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *