চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রোজই করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের নতুন রেকর্ড গড়েছে পশ্চিমবাংলা (West Bengal)। রবিবার সন্ধ্যায় রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে বাংলায় মোট করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০ হাজার। শেষ ২৪ ঘন্টায় ২৬ জন মারা গেছেন রাজ্যে করোনা সংক্রমণে। রাজ্যে মোট করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৯৩২ জন, যাঁদের মধ্যে করোনা ছাড়াও মৃত্যুর অন্যান্য কারণ ছিল ৭৫৩ জনের দেহে।
শনিবারের বুলেটিন বলেছিল, রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১৩৪৪ জন, মারা গেছিলেন ২৬ জন। শুক্রবার রাজ্যে একদিনে করোনায় সংক্রামিত হয়েছিলেন ১১৯৮ জন, মারা গেছিলেন ২৬ জন। তার আগে বৃহস্পতিবার সংক্রামিত হয়েছিলেন ১০৮৮ জন, মারা গেছিলেন ২৭ জন। এদিন সারা রাজ্যে যাঁরা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাঁদের মধ্যে ১৩ জনই কলকাতার বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা থেকে মারা গেছেন ৪ জন ও ৩ জন। হাওড়া ও পশ্চিম মেদিনীপুর থেকে মৃত ২ জন করে, এক জন করে মারা গেছেন দার্জিলিং ও মুর্শিদাবাদ থেকে। তবে সুস্থও হয়েছেন ৬২২ জন। ফলে এই মুহূর্তে এ রাজ্যে করোনা অ্যাকটিভ ১০ হাজার ৫০০ জন। এই মুহূর্তে রাজ্যের ডিসচার্জ রেট ৬১.৯০ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news