চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy) খুনের ঘটনার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। সোমবার সকালে বিজেপি বিধায়কের মৃত্যুর খবর চাউর হতেই তিনি একটি টুইট করেন। তিনি দাবি করেন দেবেন্দ্রনাথ কখনওই বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক হননি। তিনি বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। পরে বিজেপিতে (BJP) যোগ দিলেও তাঁর বিধায়ক পদ খারিজ করেনি তৃণমূল (TMC) পরিচালিত বিধানসভার স্পিকার। ঘটনাকে তিনি তৃণমূল বিজেপির মধ্যে যোগসাজশ বলে দাবি করেন।
Horrific if this is a murder,also, clarification,he is not BJP MLA,he won on the left congress alliance votes against TMC,the rudderless house speaker from TMC & the TMC govt pact with BJP didint disqualify him from his MLA ship, I demand CBI enquiry.https://t.co/ferwuEIClc
— Somen Mitra Foundation (@SomenMitraINC) July 13, 2020
টুইটে বিধায়ক মৃত্যুকে এক ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছেন সোমেন। তিনি লিখেছেন, “এটি একটি ভয়াবহ ঘটনা। স্পষ্টতই, তিনি বিজেপি বিধায়ক ছিলেন না, তিনি তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোটের ভোটে জিতেছিলেন। তৃণমূল পরিচালিত বিধানসভার স্পিকার এবং বিজেপির সঙ্গে তৃণমূল সরকারের চুক্তি তাঁকে তাঁর বিধায়ক পদে থেকে যেতে সাহায্য করেছিল। তাঁর বিধায়ক পদ খারিজ হওয়া উচিত ছিল। আমি আমি এই হত্যাকাণ্ডের ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি।”
প্রসঙ্গত ২০১৬ সালে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে হেমতাবাদ আসন থেকে বিধায়ক হন সিপিএম প্রার্থী দেবেন্দ্রনাথ রায়। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তিনি যোগ দেন বিজেপিতে। গত দেড় বছর ধরে বিজেপির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন তিনি। কিন্তু গতকাল রাতে তাঁর বাড়ি থেকে বিধায়ককে ডেকে নিয়ে যায় একদল দুষ্কৃতী। সকালে বাড়ির কাছের একটি দোকানের বাইরে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। শোনার পরেই সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি। সঙ্গে তারা অভিযোগ করেছে এই ঘটনার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপি বিধায়কের হত্যায় তৃণমূলকে দায়ী না করলেও সিবিআই তদন্তের দাবি করে শাসকদলের উপর চাপ বাড়িয়েছেন কংগ্রেস সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news