মেঘ মুখোপাধ্যায় :
খাবার ও খিস্তি যুগপৎ আসে।
শ্রমিক দিবসের বিকেলে সোনাগাছির সামনে দাঁড়িয়ে ,
এই পংক্তিটি মাথায় এল সিদ্ধার্থের।
মাথা উঁচু ক’রে বাঁচার নেশায় মেতে সে জেনেছে ,
উন্নতশির ব্যাপারটা
কী ভয়ানক! কী মারাত্মক!
ডানলপ মোড়ের এক বাতিস্তম্ভ , একদিন সন্ধেবেলা তাকে শিখিয়েছিল মাথা নীচু করার উপযোগিতা।
নিকটজনকে আলো দিতে নতমস্তকের গুরুত্ব ওই সুদীর্ঘ ল্যাম্প পোস্ট জানে।
যেমন সিদ্ধার্থ ইতিমধ্যে জেনেছে,
সুজাতা ব্ল্যাক ফরেস্টের চেয়ে
ব্ল্যাক মানি বেশি ভালোবাসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news