শিবশঙ্কর :
আকাশ নামবে
শ্রাবণ-বাতাস বেয়ে
এই শ্রাবণের মেঘের ভেতর
কান্না আছে অনেক
কাহার খবর এনেছ আজ
তোমার কান্না বয়ে!
ও মেঘ তুমি
আমার বাড়ি এস
তোমার সঙ্গে
আলাপ জমবে বেশ ,
পা ছড়িয়ে
তোমার সঙ্গে বসে
শুনব আমি তাহার কথা
তাহার দেশের কথা —
ভাসবে মাটি
ভাসবে আমার দেশ,
ভিজবে ধরা
ভাসবে মাটির বিষ
নতুন হবে
প্রাচীন ধরিত্রী
সজীব হবে নতুন শ্রাবণ-ধারায়
আমার মাটির বুকে
নতুন ধানের শিষ।
এবার
শ্রাবণ-মেঘে অন্য
প্রাণের গান
অন্য সুরে বাজবে
অন্য ঐকতান
এবার বর্ষা বইবে
অন্য সুরের গান।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news