ওয়েব ডেস্ক:
সারধা দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে হবে না। আজ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। বস্তুত আদালত তাঁর পুরনো রায়ই বহাল রাখল।
প্রসঙ্গত, গত ২০১৫ সালে সারধা মামলা সুপ্রিম কোর্টে ওঠে। সেই মামলায় শীর্ষ আদালত সিবিআইকে সারধা তদন্তের ভার দেয়। পাশাপাশি এই দুর্নীতিতে প্রতারিতদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলে, আদালতের নজরদারিতেই দুর্নীতির তদন্ত হবে। দুর্নীতির তদন্তের ক্ষেত্রে কোনও অনিয়ম বা গাফিলতি হচ্ছে বলে কেউ যদি মনে করে থাকলে তিনি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতে যেতে পারেন।
ওই রায়ের পর বিষয়টি চাপা পড়ে গেছিল। সম্প্রতি এনিয়ে ফের আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আবেদন করা হয়েছিল, আদালতের তদারকিতেই সারধা মামলার তদন্ত হোক। সেই আবেদন ফের খারিজ করে দিল শীর্ষ আদালত। সিবিআইয়ের হেফাজতে থাকা সারধা মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেওয়া হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news