Breaking News
Home / TRENDING / শিলং-এর চিঠি : অর্ণবের ঘাড়ে দোষ চাপালেন রাজীব, বিস্ফোরক কুণাল

শিলং-এর চিঠি : অর্ণবের ঘাড়ে দোষ চাপালেন রাজীব, বিস্ফোরক কুণাল

নিজস্ব সংবাদদাতা

শিলংয়ে সিবিআইয়ের তদন্ত যতই এগোচ্ছে, ততই নতুন ধাঁধাঁ তৈরি হচ্ছে। আজ সিবিআইয়ের সামনে জেরায় আবারও বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। এদিন কুণাল জেরায় জানিয়েছেন, সারধা তদন্তের সময় তৎকালীন সিট-এর তদন্তকারি আধিকারিক রাজীব কুমার তাঁকে রাজনৈতিক নেতাদের নাম নিতে বাধা দিতেন। কুণালের অভিযোগ, সিট-এর তদন্তকারী অফিসার হিসেবে নিরপেক্ষ ছিলেন না রাজীব । সিবিআই সূত্রে জানা গিয়েছে, আজ জেরায় আবারও কুণাল দাবি করেন সারধা তদন্তের সময় তিনি সিটকে প্রচুর তথ্য ও প্রমাণ দিয়েছিলেন। তা জেনেবুঝে এড়িয়ে গিয়েছেন সিট-এর তদন্তকারী অফিসাররা।
এদিকে সূত্রের খবর,আজ জেরায় অন্য এক সিবিআই আধিকারিকের ওপর দোষ চাপাতে চাইলেন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর দাবি সারধা তদন্তের সময় তিনি বিধাননগর কমিশনারেটের কাজে ব্যস্ত ছিলেন। সিট-এর প্রতিদিনের তদন্তের দায়িত্বে ছিলেন অর্ণব ঘোষ। রাজীব জেরায় জানান, অর্ণব ঘোষ একসময় সিবিআইতে ছিলেন । ফলে তিনি দক্ষভাবে সিট-এর তদন্ত করবেন বলেই ধারনা ছিল তাঁর। এদিকে তদন্তে রাজীব কুমার ও কুণাল ঘোষের বয়ান না মেলায় তাদের আবার মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই ।উল্লেখ্য, সোমবার সকাল ১১টা নাগাদ শিলংয়ের সিবিআই দফতরে আসেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এরপর ১২টা নাগাদ ফের একবার রাজীব কুমার ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও জেরা চলছে। রবিবার রাজীব কুমার এবং রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে প্রথমে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই আধিকারীকরা। সন্ধ্যায় দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *