Breaking News
Home / TRENDING / বিধায়ক খুনে মুকুলের ঘাড়ে দায় চাপাতে নারাজ ঠাকুরবাড়ি, জানুন বিস্তারিত

বিধায়ক খুনে মুকুলের ঘাড়ে দায় চাপাতে নারাজ ঠাকুরবাড়ি, জানুন বিস্তারিত

নীল রায়:

দলীয় বিধায়ক খুনের ঘটনায় তৃণমূল নেতৃত্ব যতই বিজেপি তথা মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল  তুলুক, সে পথে যেতে নারাজ গাইঘাটার ঠাকুরবাড়ি। সদ্য প্রয়াত বছর চল্লিশের রাজনীতিক সত্যজিৎ বিশ্বাস মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। সেই সূত্রেই মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁ লোকসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর সোমবার তার বাড়িতে যাচ্ছেন সমবেদনা জানাতে। মতুয়া সম্প্রদায়ের একঝাঁক প্রতিনিধিও থাকবেন তাঁর সঙ্গে। সূত্রের খবর, সত্যজিৎ বিশ্বাসের বাড়িতে যাওয়ার উদ্যোগকে কোনওভাবেই রাজনৈতিক রঙ দিতে চান না তারা। তাই এদিন মমতা ঠাকুর নিহত বিধায়কের বাড়ি গেলেও নেহাতই মতুয়া সম্প্রদায়ের প্রধানের সমবেদনার সফর হিসেবেই তাকে তুলে ধরতে চায় ঠাকুরবাড়ির একাংশ।

শনিবার রাতে আচমকাই নিজের বাড়ির কাছের এক সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খুন হন সত্যজিৎ বিশ্বাস। রবিবার ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি সত্যজিতের মৃত্যুর ঘটনা নিয়ে এক বৈঠক হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা ঠাকুর ছাড়াও ছিলেন মতুয়া মহাসঙ্ঘের কমিটির বেশ কিছু সদস্য। বৈঠকে ঠিক হয়েছে মতুয়া বাড়ি এই ঘটনায় কোনও রাজনৈতিক রঙ লাগাবে না। কারণ মতুয়া সম্প্রদায়ের মধ্যে সব রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে অভিযুক্ত করলে মতুয়াদের মধ্যে বিভাজন তৈরী হতে পারে। যা কোনওভাবেই হতে দিতে নারাজ গাইঘাটার ঠাকুরবাড়ির মমতা ঠাকুরপন্থীরা। কারণ মমতা ঠাকুরের বিপরীতে ঠাকুরবাড়িতে বিজেপির পক্ষে রয়েছেন তাঁর দেওর মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তাঁর ছোট ছেলে শান্তনু ঠাকুর। যাঁরা আবার ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আনতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

এমতাবস্থায় মতুয়া নেতৃত্বের পক্ষ থেকে কোনও প্রতিনিধি যদি মুকুল রায় তথা বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দেয় তাহলেই মেরুকরণ স্পষ্ট হয়ে যাবে ঠাকুরবাড়িতেই। তা রুখতে আপাতত মুকুল রায় বা বিজেপির বিরুদ্ধে অভিযোগ না করে, কৃষ্ণগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ানোকেই প্রাধান্য দিচ্ছে গাইঘাটার ঠাকুরবাড়ির একাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *