মিহির সরকারতখন আমাদের নিত্য-নতুন ভাঙা-গড়ার খেলা
আমাদের নিয়ে বাতাসে বাতাসে রঙিন গল্প-বেলা
আমরা বায়ু, আমরা আগুন, আমরা নতুন প্রথা
দিগন্তজুড়ে ধানক্ষেত আর ঘরের অন্নদাতা।
রাক্ষস তাড়াই, ভাঙি রোজ, ভূতের যত ঘর
আমরা তখন ভগবানেরও ভীষণ ভয়-ডর
আলোর রথে, আঁধার-ঘোড়ায় আমরা যাযাবর
গভীর রাতে দুনিয়া কাঁপানো আমরা তুফান-ঝড়
আজ আমরাই মরা পাতা আর ঝরা পাতার দলে
সূর্যহীন মেঘলা দিন আমরা পলে পলে
হারিয়ে গেছে বণিক তন্ত্রে আমাদের সব ঘোড়া
ইতিহাসের পাতায় এখন… মৃত চন্দ্রবোড়া
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news