বিশ্বজ্যোতি সুর
নতজানু
ছোট ছোট লড়াই হেরে গেছি প্রচুর,
বারংবার নতজানু হয়েছি উদ্গ্রীব অশ্বের সম্মুখে।
তুমিই তো শিখিয়েছ কিভাবে মেনে নিতে হয় ভাঙচুর,
তবে কেন আজও বলো ইশারায় পার হতে সমুদ্র বহুদূর?
আবছা কুয়াশা ভেবে যেখানে রেখেছি হাত,
অন্ধকার চুপিসারে হেঁটে আসে—বিকেল চলে গেছে এই ভ্রুকুটিতে
থেমে যেতে বলে।
যে নীল অবিশ্বাসে ভোররাতে ঘর ছেড়ে যাওয়া রাঙাদিকে খুঁজিনি কোনওদিন আর,
সেই ধুলোওঠা রাস্তা আর বিপন্ন পাতারা ভীড় করে আসে—
জানতে চায়, ভাস্করের কবিতা পড়ো কি এখনও? চোখে কি এখনও লেগে থাকে মেঘ?
আমি স্মিত হেসে নতজানু হই আবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news