Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / রবিবারের কবিতা, দীপান্বিতা সাধুখাঁ

রবিবারের কবিতা, দীপান্বিতা সাধুখাঁ

 দীপান্বিতা সাধুখাঁ:

 

শুভ জন্মদিন

প্রিয়,
কেমন আছো?
ভালো থাকো সব সময় এই কামনা করি।
চিঠি লিখছি আজ একটা বিশেষ দিন।
তোমার জন্মদিন। শুভেচ্ছা নিও আমার। আজ হৃদয়ের ভিতর থেকে দীর্ঘশ্বাস আমাকে ধাক্কা দিচ্ছে।
কেন জানো ?
এমন দিনে তোমার পাশে আমি থাকতে পারিনি বলে।
নীশিথের জ্যোৎস্না আমাকে অনেক কাছে ডেকেছে আমি যাইনি। আমি যে মনে মনে ভেবে রেখেছি তোমার হাত ধরেই ঐ জ্যোৎস্নার আলো দুই জনের গায়ে মাখবো। তুমি নেই আমি কি করে ঐ জ্যোৎস্নার নিমন্ত্রণ গ্রহণ করি বলো? তুমি যে দিন আমার কাছে আসবে আমি সেদিন নিমন্ত্রণ ছাড়াই জ্যোৎস্নার বাড়ি যাবো।
ঐ মেঘ বালিকা আমায় কত বার কত রকম করে তার বাড়িতে ভিজতে বলেছে।
আমি যে তোমাকে নিয়ে ঐ মেঘ বালিকার আনন্দ অশ্রুতে ভিজবো। এখন শুধু একাকীত্বকে আপন করে ওদের দেখি বাতায়ন খুলে। সারা দিবা নিশি কাটিয়েদি তোমার কথা ভেবে। তুমি আসবে তুমি আসবে কবে? আমার কাননের ফুলগুলো বৃষ্টির জলে স্নান করে রবির রৌদ্র অঙ্গে মেখে অভিমানে মাটিতে পড়ছে ঝরে। আমি ওদের আমার হাতে নিইনি বলে। অভিমান করারই কথা। সেই ছোট থেকে অনেক আদরে আমি তাদের বড় করেছি। তবু তারা কেন আমার মনের কথা বুঝল না! আমার না পারাকে খুঁজে বেড়ালে। কিন্তু চেষ্টা করলে পারতেও পারি তা বুঝলে না।
তুমি আসবে কবে? আমি জানি তুমিও আমাকে ভাব।
কিন্তু দেখ দুই জনের মধ্যিখানে সামর্থ্য আলাদা দেওয়াল দাঁড় করিয়েছে। আমি আশা করি তুমি এই দেওয়ালটা ভাঙবে। সে দিনটা আর বেশি দূরে নয়।।
চিঠিটা লিখতে লিখতে আমার চোখে জলের আগমন।
ভালো থেকো। অনেক কথা বলার ছিল বললাম না। যদি জীবন সুযোগ দেয় বলবো। তোমার জন্মদিনে না থাকতে পারার বিষাদ মাখা কণ্ঠস্বর দিয়ে আবার বলি শুভ জন্মদিন।

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *