Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

  সীমিতা মুখোপাধ্যায়

 

ইস্তারহা আশিকি কা

 

তুমি কি জানতে, মরা সারস ঠিক কীভাবে কাঁদে?
তোমাকে শামুকখোল চেনানো হল না,
মাথার ওপরে যে বৃদ্ধ হুতুম, তুমি দেখলে না…

তোমার প্রতিটি হা হা-তে খসে গেল
একটি একটি করে আমার হাতের সব আঙুল,
সরোবরের লাল রক্তে সন্ধ্যা নামছে তখন,
অচেনা পথিক গুনগুন করছে—
‘ইসতরহা আশিকি কা অসর ছোড় যাউঙ্গা।’

আমি চেয়ে আছি ওই চোখের দিকে,
তুমিও দেখছ আমার ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া…

কোনও এক আদিম নিস্তব্ধতা ডানা ঝাপটে বলে গেল—
“তেরে চেহরে পে আপনি নজর ছোড় যাউঙ্গা!’

 

 

প্রচ্ছদ চিত্র: রিক্লিং নুড, ১৯৩২, পাবলো পিকাসো।

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *