Breaking News
Home / TRENDING / দিল্লি বিমানবন্দরে অপহরণ আতঙ্ক? জেনে নিন ক্লিক করে

দিল্লি বিমানবন্দরে অপহরণ আতঙ্ক? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক:
পাইলটের সামান্য ভুল, আর সেই ভুলের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে। শনিবার দুপুরে টারম্যাকে দাঁড়িয়ে থাকা কান্দাহারগামী আরিয়ানা আফগানের বিমান এফজি৩১২ থেকে ‘প্যানিক’ সঙ্কেত পাঠানো হয়। উল্লেখ্য, যখন কোনও বিমানকে অপহরণ করা হয় তখন কাছাকাছির এটিসিতে ‘প্যানিক’ সঙ্কেত পাঠান পাইলট। এদিন প্যানিক সঙ্কেত পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে । কিছুক্ষণ পরেই অবশ্য পাইলট জানিয়ে দেন ভুল করে বোতামে হাত পড়ে গিয়েছিল তাঁর। কিন্তু তবুও কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে টারম্যাক থেকে সরিয়ে সেটির চেকিং করা হয়। তখন বিমানটিতে ১২৩ জন যাত্রী ছিলেন। সব পরীক্ষা করে নিশ্চিন্ত হওয়ার পরই বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *