চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED এর (Enforcement Directorate) হাতে গ্রেফতার হলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। বুধবার আর্থিক তছরূপের মামলায় ইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে লক্ষাধিক টাকার তহবিল সাকেত গোখলে অপব্যবহার করেছেন। প্রসঙ্গত, সাকেত গোখলেকে আগেই অন্য একটি মামলায় গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ, সেই মামলায় এখনও তাকে খালাস করেনি।
গতকাল গুজরাট হাইকোর্ট সাকেতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আর এরই মধ্যে ইডি ফের গ্রেফতার করল সাকেত গোখলেকে।
ক্রাউড ফান্ডিং বলতে বোঝায় যখন জনসাধারণের উপকারে কোনও কাজের জন্য মানুষের থেকে টাকা চাওয়া। সেই টাকা ব্যক্তিগত কাজে বা অন্য কোনওভাবে ব্যবহার করলে,তা আর্থিক তছরূপের আওতায় পড়ে। সেই অভিযোগই আনা হয়েছে ইডির তরফ থেকে।
সাকেতের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন,” অতীতে একজন আরটিআই কর্মী ও সমাজকর্মী হিসেবে কাজ করেছেন, যে সময়ে তিনি ক্রাউড ফান্ডিং করেন, সেই সময়ে তিনি এও জানিয়েছিলেন নিজের বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন ছিল।” তবে আহমেদাবাদ পুলিশ তার বিরুদ্ধে তহবিলের টাকার অপব্যবহার ও ব্যক্তিগত কাজে ব্যবহারের যে অভিযোগ তুলেছে, তা অস্বীকার করেছেন সাকেত গোখলের আইনজীবী।
গুজরাট হাইকোর্টে সাকেতের আইনজীবী বলেন, তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি পুরোনো কর্মসূচি বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি গোখলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার আয়ের যাবতীয় হিসেব সঠিক রয়েছে ও তিনি নিয়মিত আয়কর জমা করেছেন বলেও দাবি করেন আইনজীবী। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানান আইনজীবীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news