চ্যানেল হিন্দুস্থান, নিউস ডেস্ক-
রাজ্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Job Recruitment Scam) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mondal) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে ইডি। মঙ্গলবার ১৩ ঘণ্টা ধরে, দফায়- দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। প্রায় রাত ১১টার পর তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেড়ান।
মঙ্গলবারের পর ফের বুধবার ফের তলব করা হয়েছে তাপস মণ্ডলকে, তার আগের বয়ানের সঙ্গে নতুন বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, তলব করা হয়েছে, তৃণমূল যুব নেতা কুন্তল (Kuntal Ghosh) ঘনিষ্ঠ শান্তনুকেও।
মঙ্গলবার দু’জন অর্থাৎ তাপস-কুন্তলের বয়ান আলাদা ভাবে রেকর্ড করেছে ইডি। কুন্তলের কালো ডায়েরিতে সঙ্কেতের নামের আড়ালে আদতে কারা রয়েছে, তা নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ চলেছে।
কুন্তলের কালো ডায়েরির পাশাপাশি একটি পেন ড্রাইভেও নজর রাখছে ইডি-র। যুবনেতার গেজেটের ফরেনসিকের ওপর জোর দিচ্ছেন তদন্তকারীরা। ইডি-র র্যাডারে রয়েছেন কুন্তলের এক সাগরেদও, শান্তনু, তার বলাগড়ের বাড়িতে তল্লাশিও চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থার গোয়েন্দারা।
ইডি সূত্র খবর, নিয়োগ দুর্নীতিতে শান্তনু আসলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। সেক্ষেত্রে দুর্নীতির টাকা তার কাছেও গিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সেই বিষয়েই তাকে প্রশ্ন করা হতে পারে। সেক্ষেত্রে এদিন তাপস-শান্তনু-কুন্তলকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। তবে তা মুখোমুখি বসিয়ে কিনা, সেটা নিশ্চিত নয়।
বাজেয়াপ্ত নথির লিঙ্ক ধরেই শান্তনুর মুখোমুখি প্রশ্নের সম্মুখীন তাপস। প্রায় ৩০ কোটির হিসাব পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা, আর সেক্ষেত্রে এদিন আবারও যুব নেতা কুন্তল ঘোষকেও জেরা করতে পারেন তদন্তকারীরা।
স্ক্যানারে রয়েছে তাপস কুন্তলের বয়ান কারণ তাপস মণ্ডল দাবি করেছিলেন, “স্কুল এবং শিক্ষা দফতরে চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের থেকে সাড়ে ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা নিয়েছেন।”
অভিযোগের প্রমাণ পেয়ে কুন্তলকে গ্রেফতার করেন ED। আবার কুন্তল দাবি করেন, তাপস তার কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন, সে কথা অবশ্য অস্বীকার করেননি তাপসও। জোর গলায় মঙ্গলবার সিজিও-তে ঢোকার আগেই তাপস বলেছেন, “টাকা চাইব না, টাকা তো চাইবই। টাকা ওকে রাখতে দেওয়া হয়েছিল।” সেগুলি যে চাকরিপ্রার্থীদের টাকা, তাও স্বীকার করেছেন তিনি, এক্ষেত্রে ইডি-র স্ক্যানারে দু’জনের বয়ান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news