Breaking News
Home / Uncategorized / হাথরাসের ছায়া এবার মহারাষ্ট্র ও পঞ্জাবেও

হাথরাসের ছায়া এবার মহারাষ্ট্র ও পঞ্জাবেও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তরপ্রদেশের হাথরাস গণধর্ষণ কাণ্ডের (Hathras Gangrape) জের কাটতে না কাটতেই এবার মহারাষ্ট্রে এক বছর ৩৩-এর মহিলার যৌন হেনস্থার ঘটনায় সামনে এল। বিবাহ বিচ্ছেদ হওয়া এই মহিলাটি নাগপুর পুলিশ হেডকোয়ার্টারের এক কনস্টেবলের দ্বারা বিগত তিন বছর ধরে বারংবার একটি আপত্তিকর ভিডিও দ্বারা প্রতারিত হচ্ছিলেন। ভিডিও-র অছিলায় তাঁকে যৌন হেনস্থার করা হচ্ছিল বলে অভিযোগ। বিক্রম সিং বানফার নামে বছর তিরিশের ওই ব্যক্তিটিকে গত বুধবার গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারিণীকে এ ঘটনার জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন বিক্রম বানফারের সাথে তার প্রথম পরিচয় ঘটে ২০১৬ সালে যখন তিনি পুলিশের চাকরিতে যোগদান করেননি।

এরপর ২০১৭ সালে অভিযুক্ত বিক্রম বানফার অভিযোগকারিণীকে মনিশনগর এলাকায় তাঁর এক বন্ধুর বাড়িতে আমন্ত্রণ করেন এবং তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ জাতীয় কিছু মিশিয়ে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি এ পর্যন্ত ঘটে থেমে থাকেনি অভিযুক্ত ওই ব্যক্তিটি এই সমগ্র ঘটনাটি একটি ভিডিও রেকর্ডিং করেন এবং এরপর থেকে লাগাতার তিনবছর ধরে তাঁকে এই ভিডিও রেকর্ডিং সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে বারবার যৌন হেনস্থা করা হয়। উল্লেখিত অভিযোগে পুলিশকে-এও বলা হয়েছে যে অভিযুক্ত বিক্রম সিং অন্য এক মহিলাকে বিয়ে করার ঠিক ছয় মাস পরও অভিযোগকারিণীকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বারবার বাধ্য করতেন বলে অভিযোগ। প্রসঙ্গত, বেলতারডি পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর বিজয় আকট বলেন তিনি অভিযুক্ত ওই পুলিশের বিরুদ্ধে প্রাসঙ্গিকভাবেই ধর্ষণের মামলা এবং নৃশংসতার অধীনে মামলা করা হয়েছে।

অন্যদিকে এরই মধ্যে একজন ২৫ বছরের একজন ব্যক্তি পাঞ্জাবের লুধিয়ানার একটি পুরনো সবজি বাজারে একটি বছরের মেয়েকে ধর্ষণ করেছেন। অভিযুক্ত ব্যক্তি নিগৃহীতার বাড়ির কাছেই থাকেন এবং ঘটনার দিন সকালে তিনি চকলেট দেওয়ার লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩৪২,৩৭৬ ও পসকো আইনে গ্রেফতার করা হয়েছে।

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *