চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ হাথরসের ঘটনার প্রতিবাদে কলকাতায় মিছিল করবেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল তিনটে নাগাদ এই মিছিল বিড়লা প্লানেটরিয়াম থেকে শুরু হয়ে যাবে গাঁধী মূর্তির পাদদেশে পর্যন্ত। কিন্তু মুখ্যমন্ত্রীর এহেন কর্মসূচির পর প্রশ্ন উঠতে শুরু করেছে, পশ্চিমবঙ্গে একই কায়দায় নিহতদের জন্য প্রতিবাদ মিছিলে হাঁটবেন কারা ? তাঁদের বিচার দেওয়ার জন্যই বা উদ্যোগী হবেন কে ? এমন সব প্রশ্ন ওঠা খুবই যুক্তিসঙ্গত, কারণ যেদিন হাথরসে ওই নৃশংস ঘটনা ঘটে সেদিনই পশ্চিম মেদিনীপুরের ও একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশি তদন্তে জানা যায়, দুজনেই গণধর্ষণের শিকার হয়েছিলেন, পরে তাদের খুন করা হয়েছে।
Woman found murdered in Debra, Paschim Medinipur. Rape suspected. We don’t expect any comments from Pishi, but what is Derek O Brien, Kakoli Dastidar and Protima Mondal doing in Hathras, UP when women in WB are being raped and killed with impunity…
Stop your dirty politics! pic.twitter.com/dzQJZSljph
— BJP West Bengal (@BJP4Bengal) October 2, 2020
প্রথম ঘটনাটি ঘটেছে, ডেবরা থানা এলাকার জলিমন্দা মৌজার আজমৎপুর গ্রামে। ১৭ বছরের ওই তরুণীর প্রথম উদ্ধার করার সময় গ্রামবাসীদের পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ। পুলিশি হুমকিতে বলা হয়েছে, মৃতদেহের ছবি বা ভিডিও যেন সোশ্যাল মিডিয়ার কোথাও পোস্ট না করা হয়। যদি পোস্ট করা হয় তাহলে পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এমন হুমকি উপেক্ষা করে অনেকেই ওই তরুণীর ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করেছেন। তবে এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত কোনও কিনারা করতে পারেনি পুলিশ, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে, ঘাটাল থানা এলাকার বাইতচক এক মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। কাঠগড়ায় তোলা হয়েছে নিহত মহিলার স্বামীকে। এক্ষেত্রেও পুলিশ-গ্রামবাসীর হুমকি দিয়েছে বলে অভিযোগ।
এই জোড়া ধর্ষণকাণ্ডের এখন কোনও কিনারা হয়নি বলে জানা গিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যের নিহত যুবতীর বাড়িতে শুধু প্রতিনিধিদল পাঠাচ্ছেন না, কলকাতায় প্রতিবাদ মিছিল করছেন। তৃণমূল সুপ্রিমো এমন কর্মসূচি ঘোষণার পর এই প্রশ্ন উঠে গিয়েছে হাথরসের ঘটনার প্রতিবাদে যদি তিনি মিছিল করেন, পশ্চিম মেদিনীপুরের জোড়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তের কী হবে ? কারণ হাথরসের ঘটনার দায় যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হয়। তাহলে পশ্চিম মেদিনীপুরের ঘটে যাওয়া ঘটনার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এ প্রসঙ্গে বিজেপি (BJP) নেত্রী ভারতী ঘোষের (Bharati Ghosh) বক্তব্য, " হাথরসের ঘটনা নক্কারজনক এবং দুঃখজনক। কিন্তু এই ঘটনাকে সামনে রেখে যারা নোংরা রাজনীতি করছেন, তাদের অনেকগুলি প্রশ্নের উত্তর দিতে হয়। নিহত মেয়েদের প্রতি এদের কোনও সমবেদনা নেই। ডেবরায় দুদিন আগেই হাথরসের মতোই ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটেছে ঘাটাল ও মালদহে। তাদের জন্য মাননীয়া রাস্তায় হাঁটেননি।" তিনি আরও বলেন, "হাথরসের ঘটনার জন্য আপনি হাঁটছেন, আপনার এই দরদ পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য আনুন। এই দরদ কেবল রাজনীতির ময়দানে সীমাবদ্ধ থাকছে কেন ? তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূলের দরদ রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ রয়েছে। মিছিলের না হেঁটে এই ধরনের ঘটনার জন্য ফার্স্ট ট্রাক কোর্ট তৈরি করা উচিত ছিল। যাতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে তুলে এনে সেই কোর্টে সাতদিনের মধ্যে বিচার করে দেওয়া যায়। আসলে মুখ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ ক্ষমতায় টিকে থাকার জন্য। হাথরসের ঘটনায় প্রতিবাদ মিছিলে হাঁটাও সেই টিকে থাকার জন্য করা হচ্ছে।"
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news