Breaking News
Home / TRENDING / খুন নয়, আত্মঘাতী হয়েছেন সুশান্ত : জানাল এইমস

খুন নয়, আত্মঘাতী হয়েছেন সুশান্ত : জানাল এইমস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) হত্যার মামলা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তার মৃত্যুকে নিছক একটি আত্মহত্যা বলেছেন এইমসের (AIMS) অধিকর্তা ডাঃ সুধীর গুপ্তা। প্রসঙ্গত তারই নেতৃত্বে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স অর্থাৎ এইমসে এই বলিউড তারকারা মৃত্যু রহস্যের পুনর্নির্মাণ তদন্ত চলছিল। সুশান্ত সিং রাজপুতের পোস্টমর্টেম রিপোর্ট এবং আন্তরযন্ত্র রিপোর্ট দেখে তিনি বলেন এটি সম্পূর্ণভাবে একটি আত্মহত্যার ঘটনা এবং তার বক্তব্যে তিনি এই মৃত্যু রহস্যের সঙ্গে খুনের সম্পর্ককে সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছেন। সুধীর গুপ্তা বলেন ” সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন এর সাথে খুনের কোন সম্পর্ক নেই”। তদন্তের জন্য সংঘটিত হওয়া এইমসের চিকিৎসকদের প্যানেল সুশান্ত সিং রাজপুতের পোস্টমর্টেম রিপোর্ট সহ আরো অন্যান্য রিপোর্ট পুনঃতদন্ত করেই এই সিদ্ধান্তে এসেছেন। এছাড়াও ফরেনসিক দল সুশান্ত সিং রাজপুতের ল্যাপটপ, হার্ডডিস্ক, ক্যামেরা এবং দু-দুটো মোবাইল ফোন পরীক্ষা করে দেখেছেন। সেপ্টেম্বর ২৯ তারিখে এইমসের ডাক্তারদের এই প্যানেল সিবিআই-কে তাদের রিপোর্ট জমা দিয়েছেন। এইমসের তদন্তকারী ডাক্তার সদস্যদের প্যানেল উপার হাসপাতালে সুশান্ত সিং রাজপুতের অটোপসি রিপোর্ট এবং আরও অন্যান্য রিপোর্টের সঙ্গে সহমত প্রকাশ করে বলেছেন এর সঙ্গে খুনের কোনো যোগ নেই।

সূত্রের খবর, সিবিআই এই মুহূর্তে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে একটি আত্মহত্যার ঘটনা হিসেবেই তদন্ত করছেন, যদিও সেই সঙ্গে তার মৃত্যুর সঙ্গে অন্যান্য ঘটনার সংযোগের দিকগুলি কেউ একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না, তদন্ত চলাকালীন যদি এমন কোনও ইঙ্গিত আসে যা এই মৃত্যুরহস্যকে খুনের দিকে ইঙ্গিত করবে ঠিক সেইসময়েই এই মৃত্যুরহস্যকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সাথে যুক্ত করা হবে।
সিবিআই এই মৃত্যু রহস্যের তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই ৫৭দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো তথ্য-প্রমাণ খুঁজে পাওয়া যায়নি যার দ্বারা এই মৃত্যুরহস্যকে খুন হিসাবে দাবী করা যায়।

অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের পরিবারের আইনজীবী বিকাশ সিং দাবী করেছেন সিবিআই ইচ্ছেকৃতভাবে এই খুনের ঘটনাটি কে আত্মহত্যায় রূপান্তরিত করতে চাইছেন।
তিনি এও দাবি করেছেন এইমসের ডাক্তার সুধীর গুপ্তা তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে “এই মৃত্যু কোনভাবেই আত্মহত্যা হতে পারেনা”। অন্যদিকে, ডাঃ সুধির গুপ্তা বিকাশ সিং সিংয়ের এই মন্তব্যকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এবং তার কথার পাল্টা জবাবে বলেছেন “তদন্ত এখনো চলছে তাই আমরা এই মুহূর্তেই কোন সিদ্ধান্তে আসতে পারি না”। প্রসঙ্গত, জুনের ১৪ তারিখে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুত এর মৃতদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যার ঘটনা হিসেবে তদন্ত করতে শুরু করে দেন এবং পোস্টমর্টেম রিপোর্টেও এই মৃত্যুর কারণ হিসাবে আসে শ্বাসরোধ। অন্যদিকে রিয়া চক্রবর্তীর আইনজীবী বিকাশ সিংয়ের এই মন্তব্যের পর পুনরায় মেডিকেল বোর্ড গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *