কমলেশ পাল:
কী জানি চন্দনচুয়া
কী জানি চন্দনচুয়া চুনেতে খয়ের
চুমুতে নারীকে আর রাঙাতে পারি না
জাঁতি ভোঁতা, পুরুষাঙ্গ কুচাতে পারি না
আদরিনী পানপাতা ভালবাসা চায়
চুনখয়েরের সাথে জর্দা গুয়া চায়
না পেয়ে বিক্ষুব্ধা নারী যজ্ঞে চলে যায়
কী যে করি? বৃদ্ধদশা সুপারি বর্তুল
শঙ্খফুঁকে যতো পারো প্ররোচিত করো
যোনিপটে শিবলিঙ্গ-উপদ্রবহীন
ভাব ছন্দ শব্দজব্দ সমস্ত প্রাচীন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news