সূর্য সরকার।
“কেন্দ্রীয় সরকার থিয়েটার বন্ধ করে দিতে চাইছে। সমাজের কালো দিক রাষ্ট্রশক্তির বিরুদ্ধে গিয়ে সমাজের প্রতিচ্ছবি অনেক সময় থিয়েটারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে ওঠে। যতদিন গড়াচ্ছে কেন্দ্রীয় সরকার থিয়েটারের জন্য তার বরাদ্দ কমিয়ে দিচ্ছে।” রবিবার পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর আয়োজনে ঊনবিংশ নাট্যমেলা সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী দায়িত্বপ্রাপ্ত ব্রাত্য বসু (Bratya Bose) । এদিন তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার নাটকের বরাদ্দ কমাচ্ছে। যত দিন যাচ্ছে ততই থিয়েটার নাটকের পরিসর কমিয়ে দেওয়ার চেষ্টা।” পাশাপাশি রাজ্য সরকার নাটক এবং থিয়েটার এর প্রসারে কতটা আগ্রহী তার হিসেব তুলে ধরেছেন ব্রাত্য। তিনি আরও বলেন, “২০১১ সালের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতা থেকে নাট্যমেলা বিকেন্দ্রীকরণ হয়েছে। জেলায় জেলায় বিভিন্ন নাটকের দলকে নাট্য একাডেমির আওতায় নিয়ে আসা হয়েছে। যত দিন বাড়ছে প্রতিবছর নাটকের জন্য বরাদ্দ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।”
ব্রাত্য বলেন, “গত বছর এই নাট্যমেলার আয়োজন করতে আমাদের খরচ হয়েছিল এক কোটি ৩৬ লক্ষ টাকা। এই বছর সেই খরচ বাড়িয়ে করা হয়েছে এক কোটি ৪৭ লক্ষ টাকা।” তিনি আরও বলেন, “পাশাপাশি আগে যেখানে বিগত সরকারের আমলে এক একটি নাটকের দলকে ৪০০০-৫০০০ টাকা করে গ্রান্ট দেওয়া হতো, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সারা রাজ্য জুড়ে আড়াইশো টি নাটকের দলকে ন্যূনতম ৫০ হাজার টাকা করে প্রতিবছর গ্রান্টের ব্যবস্থা করেছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news