নিজস্ব সংবাদদাতাঃ
আগামীকাল ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে ইসলামাবাদ ৩০জন ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে। যাদের মধ্যে ২৭জন মৎসজীবী।
পাকিস্তানের বিদেশমন্ত্রক এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, মানবিকতার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলতে চাই না আমরা। আশা করি ভারত সরকারও একইরকম ব্যবহার করবে আমাদের সঙ্গে। উল্লেখ্য, আরব সাগরে ভারত ও পাকিস্তানের নির্দিষ্ট জলসীমা রয়েছে। দুই দেশের মৎসজীবীরা মাছ ধরতে গিয়ে অনেক সময়ই তা অতিক্রম করে ফেলেন। তখনই তাদের অপর দেশের নিরাপত্তারক্ষীদের হাত বন্দি হতে হয়। ভারত ও পাকিস্তানের জটিল কুটনৈতিক প্রক্রিয়া ও আইনের জালে বছরের পর বছর জেলবন্দি থাকতে হয় এই মৎসজীবীদের। তবে মাঝে মাঝেই দুই দেশের জেলবন্দি মৎসজীবীদের মুক্তি দিয়ে থাকে দিল্লি ও ইসলামাবাদ। চলতি বছরের জানুয়ারি মাসে পাকিস্তান ১৪৭জন ভারতীয় মৎসজীবীকে মুক্তি দিয়েছিল।
পাকিস্তানের নব নির্বাচিত রাষ্ট্রপতি ইমরান খান ইতিমধ্যে জানিয়েছেন, যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় তাঁর সরকার। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নির্বাচনে জয়ের পর ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news