নিজস্ব সংবাদদাতা, বারুইপুরঃ
দক্ষিণ ২৪ পরগণা যে ক্রমশই বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের সেফ করিডোর হয়ে উঠেছিল, তা আরও একবার প্রমাণিত হল। এবার কামালগাছী বাইপাস সংলগ্ন এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ। রাজেশ শর্মা ও মোস্তাক আলম নামে এই দুই অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে দশটি ওয়ান শাটার পাইপগান, তিনটি সেভেন এম এম পিস্তল, ছটি ম্যাগাজিন, নগদ ৩৮৫০০ টাকা ও মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। ধৃতেরা এই আগ্নেয়াস্ত্র নিয়ে বাসন্তী ও ক্যানিং এ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ সুত্রে খবর। ধৃতদের মধ্যে রাজেশের বাড়ি হুগলী জেলার উত্তরপাড়া এলাকায় ও মোস্তাকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট গোপালপুর এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news