নিজস্ব সংবাদদাতাঃ
গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানান হল সোমনাথ চট্টোপাধ্যাকে৷ প্রাক্তন স্পিকারকে বিধানসভায় রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ী শ্রদ্ধা, শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী রেণু চট্টোপাধ্যায়৷ শেষ শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ৷ শ্রদ্ধা জানালেন অন্য দলের নেতা কর্মী সহ অন্যান্য বিশিষ্টরা৷
বিধানসভা থেকে বাসভবনের দিকে যাত্রা করল সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃতদেহ। রাজা বসন্ত রায় রোডের নিজের বাড়িতে দেহ থাকবে সন্ধে পর্যন্ত। দেহদানের জন্য বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএমে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news