চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর সস্থি ফিরলেও , নতুন করে ধেয়ে এসেছিল ওমিক্রন । ধিরে ধিরে কমেছিল আক্রান্তের পরিমাণও । তবে আবারও নতুন রুপে থাবা বসিয়েছে ওমিক্রন । ২০৩ দিন পর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার ।
পজিটিভিটি রেট এবং কয়েকটি রাজ্যের পরিসংখ্যান আরও উদ্বেগ বাড়াচ্ছে । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৫৫ জন। গতকালও এই সংখ্যাটা ছিল ৬ হাজার । বর্তমানে গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লক্ষ ৫১ হাজার ২৫৯। যা স্বাস্থ দপ্তরের উদ্বেগ কিছুটা হলেও বাড়িয়ে দিচ্ছে ।
দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৫.৬৩ শতাংশ। বর্তমানে দেহের অ্যাকটিভ রোগীর সংখ্যা ২১ হাজার ১৯৪। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রান দিয়েছেন ১১ জন । বর্তমানে দেশের মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৯৫৪ জন । বর্তমানে দেশের সুস্থার হার ৯৮.৭৪ শতাংশ । যা অনেকটা সস্তির কারন হয়েও দাঁড়িয়েছে । মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় হাজার জনের বেশি আক্রান্ত। দিল্লিতে একদিনে আক্রান্তের সংখ্যা ৭৩৩ জন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news