Breaking News
Home / TRENDING / জিমের নামে টাকা আত্মসাৎ? শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জিমের নামে টাকা আত্মসাৎ? শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

ফের খবরের শিরোনামে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই মুহূর্তে দেবী চৌধুরানী নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আর তার মধ্যেই বিপাকে অভিনেত্রী। শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

বছর কয়েক আগে মধ্যমগ্রামের একটি মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে একটি জিম খোলা হয়। তবে বছর গড়াতে না গড়াতেই জিমের এখন তালা ঝুলছে। তবে টাকাও নেওয়ার সময় একফোঁটা গাফিলতি করেননি জিম কর্তৃপক্ষ। তাই যারা এর শিকার তারা খেপে গিয়ে শ্রাবন্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন। উঠে এসেছে একাধিক অভিযোগ।

প্রসঙ্গত, ২০২০ নভেম্বরে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফলাও করে সোশ্যাল মিডিয়াতে এই জিমের প্রচারও করেন। জিম উদ্বোধনে নিজে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অফারের প্রচার‌ও তার মুখেই শোনা যায়। যেখানে উল্লেখ করা হয়েছে যে, ১৮ হাজার টাকা প্রথম কিস্তিতে দিতে হবে, তা ৭ ভাগ হতে পারবে। লোভিয়ান অফার পেয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষ । তবে ভর্তি হওয়ার পরই নাকি তাঁদের বলা হয়, ৪ হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরপরই হঠাৎ করে দোলের জন্য জিম বন্ধ হয়ে যায়। যা এখনও খোলেনি।এরপরই বিরক্ত হয়ে স্থানীয় থানায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা।

প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে শ্রাবন্তী জানান, যাঁরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, “তাঁরা সবটা সময়মতো পেয়ে যাবেন। নিশ্চয় কোনও কারণ আছে, তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই শুট নিয়ে ব্যস্ত যে ওদিকে সময় দিতে পারছি না। কিন্তু যাঁরা টাকা দিয়েছেন, তাঁরা টাকা পেয়ে যাবেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *