ওয়েব ডেস্ক:
প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন মুকুল রায়। রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
বুধবার মামলা দায়েরের পর আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানান, রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার এই অভিযোগে গ্রেফতার হয়েছে বিজেপির মজদুর ট্রেড ইউনিয়ন নেতা তথা টলিউডে বিজেপি সংগঠনের সভাপতি বাবান ঘোষকে। একই মামলায় নাম জড়ায় মুকুল রায়েরও। বুধবার তাই হাইকোর্টের আগাম জামিনের আবেদন করেন মুকুল রায়।
উল্লেখ্য, ঘুষ নেওয়ার অভিযোগে বিজেপির যুব নেতা বাবান ঘোষের বিরুদ্ধে সরশুনা থানায় অভিযোগ দায়ের করেন সন্তু গঙ্গোপাধ্যায় নামের একজন। অভিযোগ, রেল বোর্ডের কমিটি সদস্য করে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে আজ সকালে বাবানকে গ্রেফতার করে পুলিশ। ওই এফআইআরের কপিতে মুকুল রায়েরও নাম রয়েছে। বুধবার আগাম জামিনের আবেদন করলেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news