Breaking News
Home / TRENDING / মানুষের কারণেই মরুভূমিতে পরিণত সাহারা, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মানুষের কারণেই মরুভূমিতে পরিণত সাহারা, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক: ১০,০০০ বছর আগে সবুজ ছিল সাহারা অঞ্চল। পরে তা পরিণত হয় মরু অঞ্চলে। একথা সবার জানা। কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা যে মানুষেরই কর্মকাণ্ডের সৃষ্টি, একথা জানা ছিল না। এবার এমন চাঞ্চল্যকর দাবি করেছেন দক্ষিন কোরিয়ার সিওল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

স্বভাবতই, এই পরিবর্তনের পিছনে এতদিন প্রাকৃতিক কর্মকাণ্ডকেই দেখা হত। কিন্তু ফ্রন্টিয়ারস ইন আর্থ সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর নতুন তথ্য। যদিও এতদিন মনে করা হত, পৃথিবীর কক্ষপথগত পরিবর্তন এই মরুভূমি তৈরির পিছনে ক্রিয়াশীল ছিল। কিন্তু নব্যপ্রস্তর যুগে এই অঞ্চলে মানুষের কারণেই প্রকৃতিক পরিবর্তন ঘটতে শুরু করেছিল। সাহারা অঞ্চলে বৃষ্টিপাত কমে আসে। এই অঞ্চলের পশুপালন সভ্যতার নিদর্শনগুলি পরীক্ষা করে দেখা গেছে, দক্ষিণ সাহারায় একসময় এই সভ্যতা রীতিমতো জীবন্ত ছিল। ক্রমে এই এলাকায় ঝোপ জাতীয় উদ্ভিদ বাড়তে শুরু করে। পরে তা মরুভূমিতে পরিণত হয়। যদিও, ইউরোপ, আমেরিকা ও নিউজিল্যান্ডে এমন পরিবর্তন পরেও দেখা গিয়েছে।

নব্যপ্রস্তর যুগে যে পৃথিবীর সাবেক চেহারাটা পুরোপুরি বদলে গিয়েছিল, একথা অনেক গবেষকই বলেন। তাই বলে সাহারার মতো সুবিশাল মরুভূমির পিছনেও যে মানুষের কর্মকাণ্ডই প্রধান ভূমিকায় হয়ে উঠেছিল, তা ভাবাল সিওল বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *