Breaking News
Home / TRENDING / জামিনের শুনানি শুক্রবার, রক্ষাকবচ নেই, ‘বেপাত্তা’ চিদাম্বরম

জামিনের শুনানি শুক্রবার, রক্ষাকবচ নেই, ‘বেপাত্তা’ চিদাম্বরম

ওয়েব ডেস্ক:

যে কোনও সময় গেফতার হতে পারেন প্রাক্তন অর্থমন্ত্রী। যেহেতু পরিস্থিতির পরিবর্তন হল না। জামিনের শুনানির জন্য শুক্রবার অবধি অপেক্ষা করতে হবে পি চিদাম্বরমকে। যদিও বুধবার শেষ পর্যন্ত তালিকাভুক্ত হয় আইনজীবী কপিল সিব্বলের আবেদন। সকালে অযোধ্যা মামলার শুনানি কারণে আবেদন করার কোনও সুযোগ পাননি চিদাম্বরমের আইনজীবী। এরপর রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করেন সিব্বলরা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অফিসে গিয়ে দেখা করেন রেজিস্ট্রি অফিসার।

উল্লেখ্য, প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম গ্রেফতারি এড়াতে এখন কোনও রক্ষাকবচ পাচ্ছেন না। ইডি তাঁর নামে লুক আউট নোটিশ জারি করেছে। তিনি যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলেই জানা গিয়েছে। সেই সূত্রে আজ বেশ কয়েকটি জায়াগায় চিদাম্বরমের খোঁজ চালায় ইডি এবং সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। চিদাম্বরম ‘বেপাত্তা’ বলে দাবি করেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *