Breaking News
Home / Uncategorized / রাজ্যে অশান্তি, মমতাকে হোয়াটসঅ্যাপ করলেন সুজন

রাজ্যে অশান্তি, মমতাকে হোয়াটসঅ্যাপ করলেন সুজন

নীল রায়:

সিপিএম নেতা সুজন চক্রবর্তী হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনটাই জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা স্বয়ং। ঘটনাটি ঘটে রবিবার। ওইদিন সকালে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানতে পারেন হুগলি জেলার শ্রীরামপুর এলাকায় একটি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ ওই এলাকার দলীয় কমরেডদের সঙ্গে যোগাযোগ শুরু করেন সুজন। এ প্রসঙ্গে কথা হয় হুগলি জেলা সিপিএমের সাধারণ সম্পাদক সুদর্শন রায়চৌধুরীর সঙ্গেও। জানতে পারেন, শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের ঝাকড়ী এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। যা আপাতদৃষ্টিতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা মনে হলেও, অন্তরালে রয়েছে সাম্প্রদায়িক সমীকরণ। সংবাদ নিশ্চিত হওয়ার পরে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেন সুজন চক্রবর্তী। সঙ্গে সঙ্গেই তিনি ফোন করেন মমতাকে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানান তিনি। সঙ্গে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেন। মুখ্যমন্ত্রী তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানান যাদবপুরের বিধায়ক।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর, নিজের বিধানসভা এলাকা যাদবপুরের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন সুজন। পরে যখন একটু ব্যস্ততা কাটিয়ে উঠেছেন। চোখ যায় নিজের মোবাইলে। দেখেন একটি নম্বর থেকে পাঁচটি মিসড কল এসেছে। দেখে বুঝতে পারেন মুখ্যমন্ত্রী তাকে পাল্টা ফোন করেছিলেন। কিন্তু ব্যস্ত থাকায় তিনি তা ধরতে পারেননি। নিজের হোয়াটসঅ্যাপ চেক করার সময় মুখ্যমন্ত্রী একটি মেসেজ পান যাদবপুরের বিধায়ক। দেখতে পান একটি ছোট্ট হোয়াটস আ্যপ মেসেজ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেছেন “শ্রীরামপুরের ওই এলাকায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।”

এই প্রসঙ্গে সুজন বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায়। রাজ্যের কোথাও অশান্তির খবর পেলে প্রশাসনকে জানানো আমাদের সকলের কর্তব্য। এক্ষেত্রে আমি গুরুত্ব অনুভব করেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম।” রাজনৈতিক মহলে প্রায়শই আলোচনা হয়, বাংলার রাজনীতিতে বিধানচন্দ্র রায়-জ্যোতি বসু, জ্যোতি বসু-সিদ্ধার্থ শংকর রায়, রাজনৈতিক প্রতিপক্ষ হয়েও সৌজন্যের সম্পর্ক কখনও হারাননি। গত কয়েক দশকে বাংলার রাজনীতি নাকি সেই সৌজন্য একেবারেই হারিয়ে ফেলেছে। কিন্তু রবিবার অপরাহ্নে লোকচক্ষুর আড়ালে মুখ্যমন্ত্রী ও সিপিএম বিধায়কের ফোনালাপ ও হোয়াটসঅ্যাপ মেসেজ যেন সেই পরিবেশকে ফিরিয়ে আনার ইঙ্গিত, মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *