Breaking News
Home / Uncategorized / অস্তমিত গনি মিথ, সংখ্যালঘু অধ্যুষিত মালদহ দক্ষিণে জয় বিজেপির

অস্তমিত গনি মিথ, সংখ্যালঘু অধ্যুষিত মালদহ দক্ষিণে জয় বিজেপির

ওয়েব ডেস্ক:

কিছুটা অপ্রত্যাশিত তো বটেই। মালদহ দক্ষিণের মতো কংগ্রেসের গড়ে জয় পেলো বিজেপি। এমনকী গেরুয়া ঝড়ে মুছে গেল সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের তত্ত্ব। জিতলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

প্রসঙ্গত, এখানে টক্কর ছিল বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবুর। বাজিমাত করলেন শ্রীরূপাই। সত্যি বলতে, মালদহ উত্তরে বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও দক্ষিণের কথা অনেকেই কল্পনাও করেননি। অথচ সংখ্যালঘু অধ্যুষিত মালদহ দক্ষিণেও জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির।

একটি মত বলছে, সংখ্যালঘু ভোট কংগ্রেস-তৃণমূলে ভাগ হওয়ায় সুবিধা পেয়েছে বিজেপি। হিন্দু ভোটও পড়েছে বিজেপি প্রার্থীর ঝুলিতেই। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে সম্ভবত প্রথমবার এভাবে একত্রিত হতে দেখা গেল হিন্দু ভোটকে।

স্বভাবতই মালদহে দক্ষিণের আকাশে বাতাসে এখন উড়ছে গেরুয়া আবির, উঠছে জয় শ্রীরাম ধ্বনি।

Spread the love

Check Also

Last night, The Poor Theatre Company, in collaboration with Veda Factory staged a grand show Othello

Channel Hindustan Desk : Shakespeare, translated into Hindustani and directed by Tauqeer Alam Khan. A …

কেমন হলো ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রথম ঝলক?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক ২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন …

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *